ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪, ০৩:১৬ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ০৩:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

আবারও ব্যর্থ সিলেটের ব্যাটাররা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গত আসরের বিপিএলের ফাইনালিস্ট সিলেট স্ট্রাইকার্স এবারের আসরে যেন নিজেদের হারিয়ে খুঁজছে। ঢাকা ও সিলেট পর্ব মিলে এবার হওয়া চার ম্যাচের প্রত্যেকটি হেরে পয়েন্ট তালিকায় সবার নিচে থাকা মাশরাফী বিন মোর্ত্তজার দল আজ মাঠে নেমেছিল নিজেদের প্রথম জয়ের আশায়। তবে সেই আশা পূরণ করার জন্য সিলেটের ব্যাটাররা বোলারদের শক্ত পুঁজি এনে দিতে পারলেন না। ফলে চট্টগ্রামের জয় আটকাতে মাত্র ১৩৭ রানই সম্বল ম্যাশের দলের।

সোমবার (২৯ জানুয়ারি) বিপিএলের সিলেট পর্বের তৃতীয় দিনের প্রথম খেলায় টস জিতে হ্যারি ট্রেক্টর ও রায়ান বার্লের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে মাত্র ১৩৭ রান সংগ্রহ করে সিলেট। চট্টগ্রামের পক্ষে বিলাল খান একাই নেন তিন উইকেট।

টস জিতে এ দিনই প্রথম এবারের বিপিএলে কোন অধিনায়ক ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন। যদিও অধিনায়ক মাশনাফীর সিদ্ধ্যান্তের প্রতিফলন ব্যাটিংয়ে দেখাতে পারেননি সিলেটের ব্যাটাররা। ইনিংসের দ্বিতীয় ওভারেই মোহাম্মদ মিঠুন বোল্ড হয়ে ফিরে যান। এক রান করা মিঠুনকে বোল্ড করেন বিলাল খান। একই ওভারে দুর্দান্ত বলে লেগ বিফোর হয়ে ফেরত যান নাজমুল হোসেন শান্ত।

সেখান থেকে হ্যারি টেক্টর এবং জাকির হাসান জয়ের খোঁজে থাকা দলটিকে পথে আনার চেষ্টা চালান। দুজনের জুটি যখন সিলেটকে বড় সংগ্রহের আশা দেখাচ্ছিল তখনই জুটি ভাঙেন নিহাদুজ্জামান।

জাকির আউট হওয়ার পর রায়ান বার্লকে নিয়ে দলের রান বাড়ানোর চেষ্টা চালান ট্রেক্টর। তবে এবারও বিলাল চট্টগ্রামকে স্বস্তি এনে দেন। ৪২ বলে ৪৫ রান করে বিলালের বলে ফিরে যান এই আইরিশ ব্যাটার।

শেষদিকে রায়ান বার্লের ২৯ বলে ৩৪ এবং আরিফুল হকের ১২ বলে ১৭ রানের দুটি অপরাজিত ইনিংসে মোটামুটি এক পুঁজি পায় সিলেট। চট্টগ্রামের হয়ে ২৪ রান খরচায় তিন উইকেট নেন বিলাল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'বিয়ে নয়, আগে একসঙ্গে থাকুন' আবারও একই বার্তা জিনাতের

ক্যাশলেস লেনদেন নিয়ে ‘বাংলা কিউআর’ ক্যাম্পেইন

১৬ কোটি টাকা আত্মসাৎ / ফাস্ট গ্রুপের সিইও রাফের জামিন বাতিল, কারাগারে

শুধু ব্রাজিল নয়, আর্জেন্টিনাও কখনো নরওয়ের বিপক্ষে জিততে পারেনি

চাঁদপুরে লেক থেকে ৩ বস্তা কোরআন উদ্ধার

ঢাকার চার বাস টার্মিনাল স্থানান্তরে সম্ভাব্য স্থান পরিদর্শন

পশ্চিমবঙ্গে ‘অ্যান্টি-গুন্ডা বিল’ পাস, প্রশাসনের ক্ষমতা বৃদ্ধি নিয়ে বিতর্ক

স্মৃতিতে জুলাই / গ্রেপ্তারের পর পুলিশ বলে, ‘জ্বালাইয়া দিছোস দেশটা, এবার বুঝবি মজা!’

বরিশালের নতুন ডিসি মামুন

প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকা প্রেসিডেন্টসহ জাপানি প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

শফিকুর রহমানের আসনে উন্নয়নের দেখভাল করবেন মীর শাহে আলম

১১

ঢাবির গবেষণা প্রকল্পে বাজেট বাতিলে সাদা দলের উদ্বেগ

১২

ডুয়েট শিক্ষক সমিতির নেতৃত্বে সিরাজুল-মাহফুজ 

১৩

জুলাই শহীদদের স্মরণে ভাসানী জনশক্তি পার্টির মাসব্যাপী কর্মসূচি

১৪

রামিসার মায়ের চিকিৎসায় পাশে থাকার আশ্বাস ডা. রফিকের

১৫

আর্জেন্টিনাকে হটিয়ে শীর্ষে ফিরল ফ্রান্স

১৬

বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ 

১৭

সামার ২০২৬ সেমিস্টারের নবাগতদের স্বাগত জানাল সাউথইস্ট ইউনিভার্সিটি

১৮

স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১৯

স্পাইডারম্যানের সঙ্গে মেসির জুটি, নেটদুনিয়ায় ঝড়

২০
X