ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ০৫:৩২ পিএম
আপডেট : ০৮ জুলাই ২০২৩, ০৬:১৭ পিএম
অনলাইন সংস্করণ

রেকর্ড জুটির পর দ্রুত তিন উইকেট হারাল আফগানরা

টাইগারদের প্রথম সাফল্য এনে দিয়েছেন সাকিব। ছবি : সংগৃহীত
টাইগারদের প্রথম সাফল্য এনে দিয়েছেন সাকিব। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সাগরিকায় বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার দ্বিতীয় ওয়ানডেতে আফগানদের ওপেনিংয়ে রেকর্ড জুটির পর দ্রুত তিন উইকেট নিয়ে ম্যাচের লড়াইয়ে ফেরার চেষ্টা বাংলাদেশের।

২৫৬ রানের রেকর্ড জুটির পর টাইগারদের প্রথম সাফল্য এনে দিয়েছেন সাকিব আল হাসান। রহমানউল্লাহ গুরবাজকে ১৪৫ রানে থামিয়ে ওপেনিং জুটি ভাঙেন তারকা এই অলরাউন্ডার।

পরের ওভারেই ক্রিজে নতুন আসা রহমাত শাহকে ফেরান এবাদত। নতুন ব্যাটার হাশমতউল্লাহ শাহিদিও বেশিক্ষন থিতু হতে পারেননি। রহমত শাহর পর হাশমতউল্লাহ শাহিদি অবশ্য আক্রমণের দিকেই গেলেন, মাশুলও দিলেন। এবার মিরাজের ফুললেংথ বলে সুইপ করতে গিয়ে বোল্ড হয়েছেন অধিনায়ক শহীদি। ৩ ওভারে ৩ উইকেট পেয়ে গেছে বাংলাদেশ।

এর আগে বাংলাদেশি বোলাররা পাত্তাই পাচ্ছিল না আফগানিস্তানের দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের কাছে। আক্রমণাত্মক মেজাজে গুরবাজ তুলে নেন সেঞ্চুরিও। ওয়ানডেতে আফগানদের যেকোনো উইকেটে সেরা জুটিও করেন তারা। আগেরটি ছিল ২১৮ রান, স্কটল্যান্ডের বিরুদ্ধে।

শনিবার (৮ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু থেকেই গুরবাজ ছিলেন আক্রমণাত্মক ঢংয়ে। জাদরানকে সঙ্গে নিয়ে মুস্তাফিজুর রহমানের এক ওভারে ১৫ ও এবাদত হোসেনের এক ওভারে ১২ রান তুলেন তিনি। যদিও জাদরান খেলছিলেন কিছুটা রক্ষণাত্মক ভঙ্গিতে। তবে হাফসেঞ্চুরি করার পর তিনিও হাত খুলে খেলা শুরু করেন।

৪১ ওভার শেষে তিন উইকেট হারিয়ে ২৭৫ রান তুলেছে আফগানিস্তান। জাদরান ১১০ বলে ৯৩ রানে অপরাজিত, তার সঙ্গী নাজিবুল্লাহ জাদরানের সংগ্রহ ৫ বলে ৫ রান ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১২

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৩

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৪

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৫

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৬

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৭

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৮

টিভিতে আজ যত খেলা

১৯

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

২০
X