শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

আফগানদের বড় ব্যবধানে বিধ্বস্ত করল লঙ্কানরা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

টেস্ট ক্রিকেট খেলুড়ে দেশ হিসেবে আফগানিস্তানের অবস্থান বেশ নতুনই বলা যায়। মাত্র ৮টি টেস্ট খেলা এশিয়ার এই দেশের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা যারা এই বছরেই ৮টি টেস্ট খেলবে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র টেস্টটিতে কিছুই করতে পারেনি আফগানরা। আর আফগানদের ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে নিজের অধিনায়কত্ব ক্যারিয়ারেরও দারুণ সূচনা করল ধনঞ্জয় ডি সিলভা।

সোমবার (৫ ফেব্রুয়ারি) কলম্বোতে একমাত্র টেস্টের চতুর্থ দিনে ইব্রাহিম জাদরানের প্রথম টেস্ট সেঞ্চুরি ও রহমত শাহের ফিফটির সুবাদে দ্বিতীয় ইনিংসে ২৯৬ রান তোলে আফগানরা। তাতে লঙ্কানদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৫৬ রানের। ৪৪ বলেই কোনো উইকেট না হারিয়ে সে লক্ষ্যে পৌঁছায় তারা।

৫৬ রানের লক্ষ্যে নেমে দিমুথ করুনারত্নে ২২ বলে ৩২ ও নিশান মাদুশকা ২৩ বলে ২২ রান করে জয় এনে দেন শ্রীলঙ্কাকে। এর আগে এই টেস্টের প্রথম ইনিংসে আফগানদের করা ১৯৮ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৪৩৯ রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কা। অ্যাঞ্জেলো ম্যাথিউস ১৪১ রান করে হিট উইকেট আউট হন। দিনেশ চান্দিমালও পান সেঞ্চুরির দেখা। করেন ১০৭ রান। দিমুথ করুনারত্নের ব্যাট থেকে আসে ৭৭ রান। আফগানদের পক্ষে নাভিদ জাদরান নেন ৪ উইকেট।

এদিকে ইনিংস পরাজয় এড়ানোর লক্ষ্যে দাঁড়িয়ে দ্বিতীয় ইনিংসের উদ্বোধনী জুটিতে ১০৬ রান তোলেন ইব্রাহিম জাদরান ও নুর আলি জাদরান। আফগান টেস্ট ইতিহাসে প্রথম উইকেটে এটিই সর্বোচ্চ জুটি। ৪৭ রানে ফেরেন নুর। দ্বিতীয় উইকেটে রহমত শাহকে নিয়ে আরও একটি শতরানের জুটি গড়েন ইব্রাহিম। রহমত শাহ ৫৪ রানে ফিরলে ভাঙে সে জুটি। নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়ে ১১৪ রানে প্রভাত জয়সুরিয়ার শিকার বনে ফেরেন ইব্রাহিম।

২৩৭ রানে ৩ উইকেট হারানো আফগানরা এর পর গুটিয়ে যায় মাত্র ৫৯ রান যোগ করতেই। প্রভাতে ৫ উইকেট ছাড়াও আসিথা ফার্নান্দো ৩টি ও কনকাসন সাব হয়ে নামা কাসুন রাজিথা ২টি উইকেট শিকার করেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১০

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১১

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১২

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৩

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৪

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৫

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৬

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৭

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

১৮

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

১৯

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

২০
X