স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০৩ পিএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ব্যাটারদের ব্যর্থতায় ঢাকার সংগ্রহ ১২৪

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিপিএলে মাঠে নেমেছে পয়েন্ট টেবিলের তলানির দল সিলেট স্ট্রাইকার্স ও দুর্দান্ত ঢাকা। প্রতিযোগিতায় উভয় দলই একটি করে ম্যাচে জয়লাভ করেছে। জয়ের খরা কাটানোর লড়াইয়ে সিলেটকে ১২৫ রানের টার্গেট দিয়েছে ঢাকা।

বুধবার (৭ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ৮ উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করেছে দুর্দান্ত ঢাকা। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন সাইফ হাসান।

টস জিতে ঢাকাকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান সিলেটের অধিনায়ক মিঠুন। প্রথম ওভারেই সাজঘরে ফিরে যান সাব্বির হোসেন। দ্বিতীয় উইকেটে ৭৮ রানের বড় এক পার্টনারশিপ গড়েন মোহাম্মদ নাঈম শেখ ও সাইফ হাসান। ইংলিশ অলরাউন্ডার বেনি হাওয়েল ৩২ বলে ৪১ রান করা সাইফকে বোল্ড করেন। ২ রানের ব্যবধানে আউট হন নাঈম শেখও। বাঁহাতি ওপেনারের ব্যাট থেকে আসে ৩৬ রান।

দলীয় ৯১ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন অস্ট্রেলিয়ান ব্যাটার অ্যালেক্স রস। মাত্র ৫ রানে সামিত প্যাটেলের বলে লেগ বিফোর হন তিনি। পাকিস্তানি তরুণ ব্যাটার সাইম আইয়ুব এদিনও ব্যর্থ হয়েছেন। ১৩ বলে ১০ রান করেন বাঁহাতি ব্যাটার। মিডল অর্ডারদের ব্যাটিং ব্যর্থতায় সংগ্রহ বড় করতে পারেনি স্বাগতিক ঢাকা। শেষ ৫৯ বলে ৪২ রান তুলতে ৭ উইকেট হারায় তাসকিন আহমেদের দল। রেজাউর রেজা সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওবামা ইরানকে ঘুষ দিয়েছিলেন, দাবি ট্রাম্পের

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি বার্তা, প্রকাশ করল শিক্ষা বোর্ড

শাজাহানপুরে যুবদলের আংশিক কমিটি অনুমোদন

বাজেটে কৃষি খাতের প্রকৃত বরাদ্দ ও কৃষকের অধিকার নিয়ে নাগরিক সংলাপ

হার দিয়ে শুরু করল বাংলাদেশ

পরিচয়ের খোঁজে আদালতে ক্লাউডিয়া চৌধুরী

ইসলামী ব্যাংক আরও ১ হাজার কোটি টাকা পেল

কুরাসাওকে ৭ গোল দেওয়ার পর নতুন আতঙ্কে জার্মান শিবির

প্রাচীন গৌড়ের সোনামসজিদ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

তাবলিগের আমিরকে হত্যা: আপিলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রী খালাস

১০

আতাউর রহমানের কবিতা : আমি ভালো নেই 

১১

১৬ লাখ টন তেল কিনতে সিঙ্গাপুর যাচ্ছেন জ্বালানিমন্ত্রী

১২

এক বছরের মধ্যে সব নারী চা শ্রমিকের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাবে : প্রধানমন্ত্রী

১৩

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / ৩০০ বিলিয়ন ডলার বিনিয়োগের অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

১৪

বাবা ফ্রান্সের কিংবদন্তি, তবু জিদানপুত্র কেন বেছে নিলেন আলজেরিয়া?

১৫

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন

১৬

স্বামীর সঙ্গে কাটানো বিশেষ সময়ের ছবি প্রকাশ করলেন অভিনেত্রী

১৭

লিফটকে পুনরায় মূলধনী যন্ত্রপাতি ঘোষণার দাবি বেলিয়ার

১৮

তারিক সামিনের কবিতা : স্নিগ্ধ ভোর, সতেজ আঁখি

১৯

৩ দিনেও খোঁজ নেই শিশু সামিউলের, উৎকণ্ঠায় স্বজনরা

২০
X