ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:২২ পিএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

এবারের বিপিএলে সর্বোচ্চ রানের রেকর্ড রংপুরের

সোহান ও নিশামের ঝড়ই দুইশ রানের মাইলফলক পাড় করেছে রংপুর। ছবি : সংগৃহীত
সোহান ও নিশামের ঝড়ই দুইশ রানের মাইলফলক পাড় করেছে রংপুর। ছবি : সংগৃহীত

বাংলাদেশের বড় ও একমাত্র টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লিগ বিপিএল ঘিরে দর্শক এবং ক্রিকেট সংশ্লিষ্ঠ সবারই আক্ষেপ যে বিপিএলের ম্যাচগুলোতে রান হয় না। যেখানে পৃথিবীর সব জায়গায় টি-টোয়েন্টি মানেই রানের ফুলঝুড়ি সেখানে ব্যতিক্রম বিপিএল। লো স্কোরিং ম্যাচ দেখতে দেখতে যখন সবাই বিরক্ত তখনই পরিবর্তন নিয়ে আসল রংপুর রাইডার্স। বিপিএলের এবারের আসরের ২৭তম ম্যাচে এসে রংপুর ব্যাটারদের ব্যাটিং তাণ্ডবে প্রথমবারের মতো দুইশ পেরোল রান। রেজা হেনড্রিকস, সাকিব আল হাসান, জিমি নিশাম ও নুরুল হাসান সোহানের ব্যাটিং ঝড়ে চট্টগ্রামের বিপক্ষে রানের পাহাড় গড়েছে এবারের আসরের হট ফেভারটি রংপুর রাইডার্স।

শনিবার (১০ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে বিদেশী ও দেশী ব্যাটারদের সম্বলিত ঝড়ে ৩ উইকেটে ২১১ রান তুলেছে রংপুর।

মিরপুরে দিনের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর দলপতি সোহান। রংপুরের হয়ে ইনিংস ওপেন করেন রনি তালুকদার ও এই ম্যাচ দিয়ে বিপিএলে অভিষেক হওয়া রেজা হেনড্রিকস। ম্যাচের শুরু থেকে দেখেশুনে খেলতে থাকেন তারা। তবে রান পেতে সময় লাগে নি পাওয়ার প্লে-তেই তারা তোলেন ৫২ রান। এরপর দলীয় ৬১ রানে রনি ফিরলে ভাঙে ওপেনিং জুটি।

তিনে নেমে রানের সাকিব দ্রুত রান তোলেন। আসরের শুরুর দিকে ভুগতে থাকা সাকিব আবারও রানে ফিরেছেন। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১৬ বলে ২৭ রান।

টপ অর্ডার ব্যাটারদের এমন শুরুর পর শেষটা রাঙিয়েছেন নুরুল হাসান সোহান ও জিমি নিশাম। চতুর্থ উইকেটে তাদের অবিচ্ছিন্ন ৮৯ রানের জুটিতে বড় সংগ্রহ পায় দল। সোহান অপরাজিত ছিলেন ২১ বলে ৩১ রান করে। আর নিশামের ব্যাট থেকে এসেছে ২৬ বলে অপরাজিত ৫১ রান।

চট্টগ্রামের পক্ষে সালাউদ্দিন শাকিল সর্বোচ্চ ২ উইকেট নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

পর্তুগালের একাদশ ঘোষণা

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১০

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১১

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১২

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৩

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৪

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১৫

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১৬

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

১৭

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

১৮

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

১৯

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

২০
X