স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:১৩ পিএম
অনলাইন সংস্করণ

দক্ষিণ আফ্রিকা লিগে চ্যাম্পিয়ন সানরাইজার্স

শিরোপা হাতে সানরাইজার্স ইস্টার্ন কেপ। ছবি : সংগৃহীত
শিরোপা হাতে সানরাইজার্স ইস্টার্ন কেপ। ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এসএ টোয়েন্টি লিগের শিরোপা জিতেছে সানরাইজার্স ইস্টার্ন কেপ। টুর্নামেন্টে টানা দুবার চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব গড়ল এইডেন মার্করামের দলটি। মেগা ফাইনালে ডি ককের ডারবানস সুপার জায়ান্টসকে ৮৯ রানে উড়িয়ে শিরোপা নিশ্চিত করেছে সানরাইজার্স।

শনিবার (১০ ফেব্রুয়ারি) কেপ টাউনের নিউল্যান্ডস স্টেডিয়ামে ২০ ওভারে ৩ উইকেটে ২০৪ রান সংগ্রহ করে সানরাইজার্স ইস্টার্ন কেপ। টম অ্যাবেল ও ত্রিস্তান স্টাবস ফিফটির দেখা পান। জবাবে ১৭ ওভারে ১১৫ রানে গুটিয়ে যায় ডি-কক-মহারাজের ডারবান সুপার জায়ান্ট। ৩০ রানের বিনিময়ে ৫টি উইকেট শিকার করেন মার্কো ইয়ানসেন।

২০৫ রান তাড়া করতে নেমে মার্কো ইয়ানসেনের তোপে পড়ে ডারবান। ৭ রানের মধ্যে সাজঘরে ফিরে যান ডি-কক, জে স্মাটস ও ভানুকা রাজাপাকসে। চতুর্থ উেইকেটে ৫৬ রানের জুটিতে কিছুটা আশা ফিরে পায় মহারাজের দল। কিন্তু দলীয় ৬৩ রানে উইয়ান মাল্ডার বিদায় নিয়ে বালির বাঁধের মতো ভেঙে পড়ে ডারবানের ব্যাটিং। শেষ দিকে ডোয়েন প্রিটোরিয়াস তিনি ৩টি চার ও ১টি ছক্কা ১৭ বলে ২৮ রান করেন। মাল্ডার দলের হয়ে ডারবানের হয়ে সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস খেলেন।

এর আগে জর্ডন হেরমানের ২৬ বলে ৪২ এবং টম অ্যাবেলের ৩৪ বলে ৫৫ রানে বড় সংগ্রহের ইঙ্গিত দেয় সানরাজার্স ইস্টার্ন কেপ। ৮টি চার ও ২টি ছক্কায় ঝোড়ো ইনিংসটি সাজান এই ইংলিশ ব্যাটার। চতুর্থ জুটিতে মাত্র ৫৫ বলে ৯৯ রানের বিস্ফোরক জুটি উপহার দেন এইডেন মার্করাম ও ক্রিস্তান স্টাবস। ৩ চার ও ২ ছক্কার সাহায্যে ২৬ বলে ৪২ রানে অপরাজিত থাকেন অধিনায়ক মার্করাম। আর স্টাবস ৪ চার ও ৩ ছক্কায় ৩০ বলে ৫৬ রানের ক্যামিও খেলেন।

২০২৩ সালে প্রথমবার মাঠে গড়ায় এসএ টোয়েন্টি লিগ। প্রথম আসরে প্রিটোরিয়া ক্যাপিটালসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সানরাইজার্স ইস্টার্ন কেপ। টানা দ্বিতীয় বছর দক্ষিণ আফ্রিকার এই টি-২০ লিগের খেতাব ধরে রাখল এইডেন মার্করামের দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র চুক্তি মানলেই প্রতিশ্রুতি রক্ষা করবে ইরান, বললেন পেজেশকিয়ান

রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭.৬ শতাংশ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯

ব্রাজিলের জয়ে অনন্য রেকর্ড ক্যাসেমিরোর

বিশ্বকাপে মহা অঘটন, ৪৪ বছরের ইতিহাস ভেঙে জার্মানির বিদায়

১২ কোটি টাকার মডেল মসজিদে ফাটল 

আইভরি কোস্ট বা নরওয়ের বিপক্ষে ব্রাজিলের রেকর্ড কেমন?

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট: যুবক আটক

১০

প্রথমার্ধে গোলশূন্য মরক্কো-নেদারল্যান্ডস

১১

নবম পে-স্কেল: ১ জুলাই থেকে নতুন মূল বেতন, ভাতা মিলবে কবে?

১২

৩০ জুন / আজকের নামাজের সময়সূচি

১৩

জাপান-বধের উৎসবের মাঝেই ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ

১৪

জাবিতে নারী শিক্ষার্থীর গোপন ভিডিও ধারণ, আটক ১  

১৫

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৮, আহত ৩৪

১৬

সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৭

জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা

১৮

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১৯

ব্রাজিলের কাছে হেরে মাথা নত করে ক্ষমা চাইল জাপান

২০
X