মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

নান্নু-সুমনের ভাগ্য নির্ধারণ কাল!

মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন। ছবি : সংগৃহীত
মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন। ছবি : সংগৃহীত

গত বছরের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর শেষ হয় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর মেয়াদ। একই অবস্থা নির্বাচক হাবিবুল বাশার সুমনেরও। পরে বোর্ড সভায় তাদের দুজনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কথা। বহুল প্রতিক্ষিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির পরিচালনা পরিষদের সেই সভা বসতে যাচ্ছে সোমবার দুপুরে। বেশ কিছু গুরুত্বপূর্ণ এজেন্ডার সঙ্গে ভাগ্য দুই নির্বাচকের ভাগ্য নির্ধারিত হওয়ার কথা।

গত কয়েক বছরে দেশের ক্রিকেটের সবচেয়ে আলোচিত ও বিতর্কিত বিষয় হচ্ছে বিসিবির বর্তমান নির্বাচক প্যানেল। মেয়াদ শেষ হয়ে গেলেও বিসিবির নির্দেশনায় দায়িত্ব পালন করে যাচ্ছেন নির্বাচক প্যানেলের প্রধান মিনহাজুল আবেদীন ও জ্যেষ্ঠ নির্বাচক হাবিবুল বাশার।

তবে মিরপুরের হোম অব ক্রিকেটে গুঞ্জন রয়েছে সোমবারের বোর্ড সভায় নির্বাচক প্যানেল নিয়ে নতুন করে সিদ্ধান্ত আসতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক পরিচালক বলেন, ‘নির্বাচক প্যানেল নিয়ে সিদ্ধান্ত হবে। এটা গুরুত্বপূর্ণ একটা অ্যাজেন্ডা। তাদের মেয়াদ শেষ হয়েছে। অনেক আলোচনা আছে তাদের নিয়ে।

গুরুত্বপূর্ণ আরও এজেন্ডার মধ্যে রয়েছে বিশ্বকাপ ব্যর্থতায় গঠিত মূল্যায়ন কমিটির রিপোর্ট উপস্থাপন, শেখ হাসিনা স্টেডিয়ামের অবকাঠামো নির্মাণ, জাতীয় দলের কোচ নিয়োগ। এ ছাড়া সাকিবের অধিনায়কত্ব এবং তামিম ইকবালের ভবিষ্যৎ নিয়েও আলোচনা হতে পারে বিসিবির কার্যনির্বাহীর সভায়।

তবে সবচেয়ে বড় সিদ্ধান্ত আসতে পারে নির্বাচক প্যানেলকে ঘিরে। প্রধান নির্বাচক পদে নাও দেখা যেতে পারে মিনহাজুল আবেদীন নান্নুকে। এই গুঞ্জনটি বেশ ডালপালা মেলেছে। এ ছাড়া তার ঘনিষ্ঠরা জানিয়েছে, তিনি ফিরে আসতে পারেন আগের সেই কোচিং পেশায়। বাংলা টাইগার্সের কোচ হওয়ার সম্ভাবনা রয়েছে তার।

সে ক্ষেত্রে প্রোমশন হতে পারে হাবিবুল বাশার সুমনের। প্রধান নির্বাচকের দায়িত্ব পেতে পারেন তিনি। এ ছাড়া আগে থেকেই প্যানেলে থাকা আবদুর রাজ্জাক আর যুক্ত হতে পারেন অনূর্ধ্ব-১৯ দলের নির্বাচক থাকা হান্নান সরকার।

আবার গুঞ্জন রয়েছে নান্নু-সুমনের কেউই নাও থাকতে পারেন নির্বাচক প্যানেলে। তবে একই সঙ্গে প্রত্যাশামাফিক দুজন নতুন নির্বাচক পাওয়ার বিসিবির জন্য কঠিন। চলতি বছর সেপ্টেম্বর-অক্টোবরে মাঠে গড়াবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আয়োজক বাংলাদেশ। কাজেই সোমবারের বোর্ড মিটিংয়ে আলোচনায় থাকবে নারী বিশ্বকাপও।

এ ছাড়া আগেই চূড়ান্ত হয়েছে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা। সেটিও পাস হতে পারে বোর্ড সভায়। আর তিন ফরম্যাটে জাতীয় দলের অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্ত নাম প্রস্তাব করা হতে পারে বিসিবির কার্যনির্বাহী বোর্ড সভায়।

সোমবার বোর্ড সভায় যেসব নিয়ে আলোচনা হবে –

১. শেখ হাসিনা স্টেডিয়ামের অবকাঠামো নির্মাণের চূড়ান্ত নিলাম

২. জাতীয় দলের কোচ নিয়োগ

৩. বিশ্বকাপ পারফর্মেন্স মূল্যায়ন কমিটি

৪. জাতীয় দলের নির্বাচক কমিটি

৫. জাতীয় দলের অধিনায়ক নির্ধারণ

৬. ক্রিকেটারের কেন্দ্রীয় চুক্তি

৭. প্রথম শ্রেণি ক্রিকেটারদের চুক্তি

৮. নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন

৯. আঞ্চলিক ক্রিকেটের অগ্রগতি

১০: বোর্ডের নিজস্ব মাঠ কেনার অগ্রগতি।

১১: সাকিব+তামিমের ভবিষ্যৎ নিয়ে আলোচনা

১২: বার্ষিক বরাদ্দ আর বোর্ডের আর্থিক বিষয়াদি নিয়ে আলোচনা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

ব্রাজিলের জালে জাপানের গোল

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে জাপান

১০

সংসদে ভোট দিতে গিয়ে স্পিকারের বাধায় থামলেন প্রতিমন্ত্রী আমিনুল

১১

পুলিশে চাকরি পেলেন রাঙ্গুনিয়ার ৮ তরুণ-তরুণী, মেধার জয়ে থানায় ফুলেল অভ্যর্থনা

১২

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

১৩

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

১৪

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

১৫

নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

১৬

আধুনিক ডেন্টাল চিকিৎসায় ডা. শৈলীর মানবিক স্পর্শ

১৭

সংসদে আমির হামজা / খুচরার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

১৮

রংপুরে ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার

১৯

যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা 

২০
X