বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০৮ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:১০ পিএম
অনলাইন সংস্করণ

বহুল প্রতীক্ষিত বিসিবির বোর্ডসভা চলছে 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বহুল প্রতীক্ষিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যনির্বাহী কমিটির নবম বোর্ডসভা শুরু হয়েছে। প্রায় সাত মাস পর হওয়া এই বোর্ডসভার ওপর ঝুলে রয়েছে বাংলাদেশ ক্রিকেটের অনেক বড় বড় সিদ্ধান্ত। যার মধ্যে অন্যতম হলো নির্বাচক ও অধিনায়ক পরিবর্তনের আভাস। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন ক্রীড়ামন্ত্রী হওয়ার পর এই প্রথম বোর্ডসভার সভাপতিত্ব করছেন।

সোমবার (১২ ফেব্রুয়ারি) হওয়া এই বোর্ডসভায় বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে। জাতীয় দলের বিশেষায়িত কোচ নিয়োগ, জাতীয় দলের অধিনায়ক ও নির্বাচক ইস্যু, তামিম ইকবালের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়েও বেশকিছু বড় সিদ্ধান্ত আসবে। এই চার ইস্যুসহ মোট ১২টি ইস্যু নিয়ে সিদ্ধান্ত আসছে এই বোর্ডসভায়।

যেসব বিষয় নিয়ে সিদ্ধান্ত আসবে:

১. শেখ হাসিনা স্টেডিয়ামের অবকাঠামো নির্মাণের চূড়ান্ত নিলাম

২. জাতীয় দলের কোচ নিয়োগ

৩. বিশ্বকাপ পারফরম্যান্স মূল্যায়ন কমিটি

৪. জাতীয় দলের নির্বাচক নির্ধারণ

৫. জাতীয় দলের অধিনায়ক নিয়ে আলোচনা

৬. ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি

৭. প্রথম শ্রেণির ক্রিকেটারদের চুক্তি

৮. নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন

৯. আঞ্চলিক ক্রিকেটের অগ্রগতি

১০. বোর্ডের নিজস্ব মাঠ কেনার অগ্রগতি।

১১. সাকিব তামিমের ভবিষ্যৎ নিয়ে আলোচনা

১২. বার্ষিক বরাদ্দ আর বোর্ডের আর্থিক বিষয়াদি নিয়ে আলোচনা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১০

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১১

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১২

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৩

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৪

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৫

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৬

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৭

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৮

পর্তুগালের একাদশ ঘোষণা

১৯

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

২০
X