স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ডাকেটের সেঞ্চুরিতে ভারতকে কড়া জবাব ইংল্যান্ডের

বেন ডাকেট। ছবি : সংগৃহীত
বেন ডাকেট। ছবি : সংগৃহীত

ভারতের মাটিতে পা রেখে ‘বাজবল’ খেলার হুংকার দিয়েছিল ইংল্যান্ড। রাজকোট টেস্টে দ্বিতীয় দিনে ৪৪৫ রানে থামে স্বাগতিকদের প্রথম ইনিংস। জোড়া সেঞ্চুরি তুলে নেন রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা। ভারতীয়দের জবাব দিতে নেমে সেই ‘বাজবল’-কেই বেছে নিয়েছে ইংল্যান্ড দল। ওপেনার বেন ডাকেটের বিধ্বংসী সেঞ্চুরিতে কড়া জবাব অব্যাহত রেখেছে স্টোকস বাহিনী।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ৪৪৫ রানে অলআউট হয়েছে ভারত। জবাবে ৩৫ ওভারে ২ উইকেট হারিয়ে ২০৭ রান তুলেছে ইংল্যান্ড। ১১৮ বলে ১৩৩ রানে অপরাজিত আছেন বেন ডাকেট।

ভারতের ৪৪৫ রানের জবাব দিতে নেমে ‘বাজবল’ খেলতে শুরু করে ইংল্যান্ড। বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তোলে ইংল্যান্ড। মাত্র ৮৮ বলেই টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে বেন ডাকেট। দিন শেষে ১৩৩ রানে অপরাজিত আছেন এই ইংলিশ ওপেনার। উদ্বোধনী জুটিতে জ্যাক ক্রলিকে নিয়ে ৮৪ রান যোগ করেন ডাকেট। ১৫ রান করা ক্রলিকে ফিরিয়ে টেস্টে ৯ম বোলার হিসেবে ৫০০ উইকেট শিকারের মাইলফলক ছুয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।

দ্বিতীয় উইকেটে ৯৩ রানের আরেকটি কার্যকরী জুটিতে লিড দেন ডাকেট। অলি পোপ ৫৫ বলে ৩৯ রান যোগ করেন। মোহাম্মদ সিরাজের বলে বিদায় নেন তিনি। দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে ১৩৩ রানে অপরাজিত আছেন ডাকেট। ২১টি চার ও ২টি ছক্কা হাঁকান এই ইংলিশ ওপেনার। তার সঙ্গে ৯ রান করে অপরাজিত আছেন জো রুট।

এর আগে ৫ উইকেটে ৩২৬ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাটিং নামে ভারত। বাকি ৫ উইকেটে আরও ১১৯ রান যোগ করেছে স্বাগতিকরা। অভিষিক্ত ধ্রুব জুরেল, রবিচন্দন অশ্বিন ও জাসপ্রিত বুমরাহের ব্যাটে চলে ৪৪৫ রানে থামে ভারতীয়দের প্রথম ইনিংস। জুরেল ৪৬ রানের ইনিংস খেলেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের

এইচএসসিতে ভুল প্রশ্নপত্র বিতরণ, কেন্দ্র সচিবসহ ৩ কর্মকর্তাকে অব্যাহতি

দ্বিতীয় মেয়াদে বলদিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি নুরুল ইসলাম

পবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

ট্রাম্পের সঙ্গে ইরান নিয়ে বৈঠক করতে যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউমার্কেট এলাকায় লিফলেট-মশার স্প্রে বিতরণ 

কাভা মেন’স ভলিবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ

মাইক্রোপ্লাস্টিক কী, টুথপেস্টের মাধ্যমে কীভাবে শরীরে প্রবেশ করে?

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ থেকে গুলি, পুলিশ সদস্য বরখাস্ত

১০

টাঙ্গাইলে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট উধাও 

১১

চট্টগ্রামে বন্যা শেষে এইচএসসি শুরু, প্রথম দিনেই অনুপস্থিত ১৮২৫

১২

চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠান কবে-কোথায়

১৩

প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতাদের বৈঠক

১৪

ফেসবুকে আপত্তিকর ভিডিও পোস্ট, মা-মেয়ের আত্মহত্যার অভিযোগ

১৫

বাসার ছাদ থেকে পড়ে প্রধান শিক্ষকের মৃত্যু

১৬

যুদ্ধ কখন শেষ হবে তা যুক্তরাষ্ট্র নয়, ইরান নির্ধারণ করবে: তেহরান

১৭

অচল খুচরা টাকা  / টাঙ্গাইলে ১-৫ টাকা নোটের বদলে ধরিয়ে দেওয়া হচ্ছে চকলেট

১৮

আর্জেন্টিনার কোচকে মিথ্যাবাদী বললেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার

১৯

বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি

২০
X