কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্রামে বেন ডাকেট, ডাক পেলেন স্যাম কারান

বেন ডাকেট। ‍ছবি : সংগৃহীত
বেন ডাকেট। ‍ছবি : সংগৃহীত

ওপেনিং ব্যাটার বেন ডাকেটকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য বিশ্রাম দিয়েছে ইংল্যান্ড। ডাকেটের পরিবর্তে এ বছর প্রথমবারের মত দলে ডাক পেয়েছেন স্যাম কারান।

সব ধরনের ফরম্যাটে ইংল্যান্ড দলে প্রথম পছন্দের খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমাণ করেছেন ডাকেট। কিন্তু প্রোটিয়াদের বিপক্ষে এ সপ্তাহের দুই ওয়ানডেতে ৫ ও ১৪ রান করে তিনি হতাশ করেছেন। হেডিংলি ও লর্ডসে দুই ম্যাচে পরাচিজত হয়ে ইতোমধ্যেই ইংল্যান্ড তিন ম্যাচ সিরিজে ২-০ তে পিছিয়ে পড়েছে। রোববার সাউদাস্পটনে তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে।

ভারতের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে বাঁহাতি ব্যাটার ডাকেট দলকে দারুণভাবে সহযোগিতা করেছেন। এরপর ঘরোয়া হান্ড্রেড প্রতিযোগিতায় ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেন তিনি। নভেম্বরে আ্যশেজ সিরিজে ইংল্যান্ডের টপ অর্ডারের ভরসার নাম ডাকেট।

যদিও লর্ডসের ম্যাচে পরাজিত হওয়ার পরপরই ডাকেটকে বিশ্রাম দেবার বিষয়টি মেনে নেননি ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হ্যারি ব্রুক। একইসাথে সারে অলরাউন্ডার কারানের অন্তর্ভূক্তি নিয়েও পুনরায় চিন্তা করার পক্ষে অনেকেই মত দিয়েছেন। কারানের সিম বোলিং অলরাউন্ডার প্রতিভা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশেষ গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে লর্ডসে অনিয়মিত স্পিনার জ্যাকব বেথেল ও উইল জ্যাকস মিলে ১০ ওভারে ১১২ রান দিয়েছিলেন।

ইংল্যান্ডের সাবেক তারকা স্টুয়ার্ট ব্রড আ্যশেজ সিরিজের আগে সব ধরনের ফরম্যাটে যারা নিয়মিত তাদের ওপর জোর দেবার গুরুত্ব দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১০

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১১

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১৭

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

১৮

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

১৯

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

২০
X