সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:১৭ পিএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০১ পিএম
অনলাইন সংস্করণ

টিকে থাকার লড়াইয়ে সিলেটের দরকার ১৮৪

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হয়েছে সিলেট স্ট্রাইকার্স। তামিম ইকবালদের কাছে হারলেই টুর্নামেন্ট থেকে বাদ পড়বে বর্তমান রানার্সআপরা। প্রতিযোগিতায় প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে বরিশালের ১৮৪ রানের লক্ষ্য পাড়ি দিতে হবে সিলেটের।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে ৬ উইকেট হারিয়ে ১৮৩ রান সংগ্রহ করেছে বরিশাল। ৩২ বলে সর্বোচ্চ ৫২ রানের ইনিংস খেলেন মুশফিকুর রহিম।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২৩ রানে ভাঙে বরিশালের উদ্বোধনী জুটি। ১৭ রানে আহমেদ শেহজাদ তানজিম সাকিবের বলে উইকেট বিলিয়ে আসেন। পাওয়ার প্লে শেষের আগেই বিদায় নেন তামিমও। লফটেড শট খেলতে গিয়ে ১৯ রানে বোল্ড হন বরিশাল অধিনায়ক। দলীয় ৬৫ রানে তৃতীয় উইকেট হারায় ফরচুন বরিশাল।

চতুর্থ উইকেটে ৮৪ রানের জুটি গড়েন কাইল মায়ের্স ও মুশফিকুর রহিম। দুজনের তাণ্ডবে ১৬ ওভারে বরিশালের স্কোরবোর্ডে জমা পড়ে ১৪৯ রান। দুই রানের জন্য ফিফটি মিস করেন ক্যারিবিয়ান ওপেনার। ৩১ বলে ৪৮ রান করেন কাইল মায়ের্স। তবে মুশফিকুর রহিম ঠিকই ছুঁয়েছেন পঞ্চাশ। মাত্র ৩০ বলে মুশফিক ফিফটি পূরণ করেন মিস্টার ডিপেন্ডবল। এবারের বিপিএলে তৃতীয় ফিফটির দেখা পেলেন তিনি। ৩২ বলে ৫২ রানে বিদান নেন মুশি। শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৮৪ রান সংগ্রহ করে বরিশাল।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইড্রেশন ব্রেকের আগে মেসিদের বিপক্ষে স্পেনের দাপট

ব্রাজিলিয়ান কিংবদন্তির রেকর্ড ছুঁলেন মেসি

লামিন ইয়ামালের নামের পেছনে যে হৃদয়ছোঁয়া গল্প

২০১০–এর সঙ্গে অবিশ্বাস্য ৭ মিল, আবারও কি বিশ্বকাপ জয়ের পথে স্পেন?

ফাইনালে মেসিকে ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা

শেষ মুহূর্তে ৩ পরিবর্তন, আর্জেন্টিনার শুরুর একাদশ ঘোষণা

স্পেনের একাদশ ঘোষণা

জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে দেব না:  আমান

ফাইনালের আগে যে বার্তা দিয়ে আলোচনায় ইয়ামাল

ফাইনালের আগে ও মাঝে ঝড় তুলবেন শাকিরা-বিটিএস, দেখে নিন সূচি

১০

স্পেন আগে গোল করলে চ্যাম্পিয়ন হবে কোন দল জানালেন জার্মান কিংবদন্তি

১১

আদালত জামিন দেওয়ায় ক্ষুব্ধ হয়ে স্বামীকে মারধর, কারাগারে স্ত্রী

১২

‘প্রধানমন্ত্রী যে বাংলাদেশ চান মন্ত্রী-এমপিরা সেই রাজনীতিকে ধারণ করছে না’

১৩

ক্ষমতায় যাওয়ার জন্য জুলাই সনদকে ইস্যু করতে চায় বিরোধী দল: খোকন

১৪

হবিগঞ্জে এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ, থানায় জিডি

১৫

টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক

১৬

যুদ্ধ শুরু হওয়ার পর মোজতবা খামেনির সঙ্গে এখনো সাক্ষাৎ হয়নি: আরাগচি

১৭

ফুটবল বিশ্বকাপ : গোল্ডেন বুট-বল-গ্লাভ জয়ের দৌড়ে এগিয়ে যারা

১৮

কাশিমপুর কারাগার থেকে পালানো কয়েদি রিম্পা গ্রেপ্তার

১৯

বন বিভাগের বিরুদ্ধে ১২০০ কমলা গাছ কাটার অভিযোগ

২০
X