স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৪২ পিএম
অনলাইন সংস্করণ

একই সময়ে এলপিএলসহ আরও দুই টুর্নামেন্ট

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আগামী ১ জুলাই মাঠে গড়াবে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) পঞ্চম আসর। ফাইনাল ম্যাচের মধ্যে দিয়ে প্রতিযোগিতাটির পর্দা নামবে ২১ জুলাই। দ্বীপ রাষ্ট্রটির জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগের সময়ে আরও দুটি টুর্নামেন্ট মাঠে গড়াবে। মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট (এমএলসি) এবং ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্ট।

গত শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে লঙ্কা প্রিমিয়ার লিগ শুরুর তারিখ প্রকাশ করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)।

এমএলএস টি-টোয়েন্টি টুর্নামেন্ট মাঠে গড়াবে ৪ জুলাই। ২৮ জুলাই দ্বিতীয় আসরের ফাইনাল অনুষ্ঠিত হতে পারে। অন্যদিকে ইংল্যান্ডের ঘরোয়া প্রতিযোগিতা টি-টোয়েন্টি ব্লাস্ট মাঠে গড়াবে ৩০ মে। আর ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ সেপ্টেম্বর। দুটি লিগ চলাকালীন লঙ্কা প্রিমিয়ার লিগও চলমান থাকবে।

এমএসএল ও টি-টোয়েন্টি ব্লাস্টের সঙ্গে সূচির মিল রয়েছে এলপিএলের। তিন টুর্নামেন্টের সূচি সাংঘর্ষিক হওয়ায় ভালো ক্রিকেটারদের পেতে ঝামেলায় পড়তে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোর। মার্কিন লিগটিতে অর্থের পরিমাণ বেশি থাকায় তারকাদের দলে ভেড়াতে বেগ পেতে হবে লঙ্কান দলগুলোর।

২০২৪ এলপিএলে অংশ নিবে ৫টি ফ্র্যাঞ্চাইজি। ২২ দিন মোট ২৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় ট্রাক ড্রাইভারকে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১০

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১১

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১২

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৩

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৪

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১৫

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১৬

ইতিহাসের এই দিনে

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

২০
X