স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫৮ পিএম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:২১ পিএম
অনলাইন সংস্করণ

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের উন্নতি

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফি। ছবি : সংগৃহীত
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফি। ছবি : সংগৃহীত

বড় রদবদলে হয়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা দুই টেস্ট জিতে, পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে নিউজিল্যান্ড। ফলে অবনমন হয়েছে প্রোটিয়াদের,এতে করে একধাপ উন্নতি হয়ে পাঁচ থেকে চারে উঠে এসেছে টাইগাররা। একই সঙ্গে ইংল্যান্ডের বিপক্ষে টানা জয়ে পয়েন্ট বেড়েছে ভারতের।

নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে এ পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে নিউজিল্যান্ড। এক হারের বিপরীতে কিউইরা জিতেছে তিনটি। তাদের পয়েন্ট ৩৬ আর শতকরা পয়েন্ট ৭৫। অন্যদিকে, ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট হারলেও পরের দুই ম্যাচে বড় জয় পায় ভারত। ফলে ৭টি ম্যাচের ৪টিতে জয়, দুটি হার ও এক ড্রতে ভারতের পয়েন্ট হয়েছে ৫০। তবে দ্বিতীয় স্থানে উঠে আসা রোহিত শর্মার দলের শতকরা পয়েন্ট দাড়িয়েছে ৫৯ দশমিক পাঁচ দুই শতাংশ পয়েন্টে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে শুরুতে শীর্ষ থাকলেও বর্তমানে তিনে নেমে গেছে অস্ট্রেলিয়া। ১০টি টেস্টে অজিদের জয় ৬টিতে। তিন হার ও এক ড্রতে অস্ট্রেলিয়ার পয়েন্ট ৬৬। তাদের পয়েন্টের শতাংশ ৫৫।

অন্যদিকে এক জয় ও এক হারে ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে চারে বাংলাদেশ। পাঁচ নম্বরে থাকা পাকিস্তানের পয়েন্টের শতাংশ ৩৬ দশমিক ছয়। আর ছয় নম্বরে থাকা ক্যারিবীয়দের পয়েন্টের শতাংশ ৩৩ দশমিক তিন তিন।

এদিকে কিউইদের কাছে হোয়াইটওয়াশ হয়ে সাতে নেমে গেছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের শতকরা পয়েন্ট ২৫। এ ছাড়া ভারতের কাছে টানা হারে পয়েন্ট কমেছে ইংল্যান্ডেরও। বর্তমানে ইংলিশদের শতকরা পয়েন্ট ২১ দশমিক আট আট।

মূলত আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের নির্ভর করে শতকরা পয়েন্টর ওপর। সব দল সমানসংখ্যক টেস্ট খেলার সুযোগ পায় না বলে পয়েন্টের বদলে শতকরা পয়েন্টের ওপর নির্ধারিত হয় টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল নিয়ে হয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিল
দল ম্যাচ পয়েন্ট শতকরা
নিউজিল্যান্ড 8 ৩৬ ৭৫.০০
ভারত ৫০ ৫৯.৫২
অস্ট্রেলিয়া ১০ ৬৬ ৫৫.০০
বাংলাদেশ ১২ ৫০.০০
পাকিস্তান ২২ ৩৬.৬৬
ওয়েস্ট ইন্ডিজ ১৬ ৩৩.৩৩
দক্ষিণ আফ্রিকা ১২ ২৫.০০
ইংল্যান্ড ২১ ২১.৮৮
শ্রীলঙ্কা ০.০০

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিজার্ভ চুরির প্রতিবেদন পেছালো ৯৬ বার

১০২ তলা ভবনের চূড়ায় উঠে বিয়ের প্রস্তাব, যুগল গ্রেপ্তার

মিলার অপ্রকাশিত অধ্যায় প্রকাশ হবে আগামীকাল

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৫ মন্ত্রী

জার্মানির হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২

শিক্ষক নিয়োগ নিয়ে বড় সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ফুয়াদের মন্তব্য কুরুচিপূর্ণ ও ইতিহাসবিরোধী: রিপন

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সে পথেই গবেষক আজম খান

ঝিনাইদহে কাঁঠালের বাম্পার ফলন, বাজারে মিলছে না ন্যায্যমূল্য

দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!

১০

‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

৪৮ বছরের আক্ষেপ ৮ বছরেই দুবার মেটাল বেলজিয়াম

১২

সাভারের ভাকুর্তায় সিসা পোড়ানো তিনটি খোলা ভাট্টি উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর

১৩

দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ

১৪

পদ্মা সেতুর নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই, এটি প্রকল্পেরই অংশ: সেতুমন্ত্রী

১৫

বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সহায়তা নিয়ে এমপি মাসুদ

১৬

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের দায়িত্বে কে এই বিতর্কিত রেফারি?

১৭

ভারতে ডে-কেয়ারের ওয়াশিং মেশিনে ঢুকিয়ে রাখা হতো শিশুদের

১৮

জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী

১৯

ছাদ থেকে লাফিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

২০
X