স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৩ পিএম
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৬ এএম
অনলাইন সংস্করণ

ভক্তদের বিরাট-আনুশকার সুখবর

ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। ছবি : সংগৃহীত
ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। ছবি : সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে চলমান টেস্ট সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নেন বিরাট কোহলি। তখন থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল দ্বিতীয় সন্তানের মুখ দেখতে যাচ্ছেন বিরাট-আনুশকা জুটি। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সুখবর দিলেন ভারতীয় ব্যাটিং তারকা। বিরুস্কা দম্পতির ঘর আলোকিত করে এবার এসেছে পুত্র সন্তান।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পুত্র সন্তান হওয়ার সুখবরটি দিয়েছেন বিরাট কোহলি।

ভারতীয় সংবাদ মাধ্যমে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল সন্তান সন্তানসম্ভবা আনুশকা শর্মা। আর স্ত্রীর পাশে থাকতেই ইংলিশদের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছুটি নেন বিরাট। মাঝে ভারতীয় তারকার আরসিবি সতীর্থ এবি ডিভিলিয়ার্স সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে ছিলেন দ্বিতীয় সন্তানের পিতা হতে যাচ্ছেন বিরাট। তখন এই বিষয়টি আরও স্পষ্ট হয়। কিন্তু কোহলি ও বিসিসিআই পুরো বিষয়টি গোপন রেখেছিলেন।

গত ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয় সন্তানের জন্ম দেন আনুশকা শর্মা। যা পাঁচ দিন পর সবাইকে জানান কোহলি। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে বিরাট লিখেছেন, ‘সবাইকে খুশির সঙ্গে জানাচ্ছি যে, ১৫ ফেব্রুয়ারি আমরা আমাদের পুত্র সন্তান ও ভামিকার ছোট ভাইকে এ পৃথিবীতে স্বাগতম জানিয়েছি। আমাদের এমন সুন্দর মুহূর্তে আপনাদের আশীর্বাদ চাই।’

সদ্য ভূমিষ্ঠ হওয়ার পুত্র সন্তানের নামও রেখেছেন কোহলি-আনুশকা দম্পতি। দুজনের নামের সঙ্গে মিল রেখে রাজপুত্রের নাম রেখেছেন অকয়। ২০১৭ সালের ১১ ডিসেম্বর বলিউড কুইন আনুশকা শর্মা ও বিরাট কোহলি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আর ২০২১ সালে প্রথম সন্তান ভামিকা জন্ম গ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১০

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১১

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১২

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৩

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৪

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৫

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৬

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৭

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৮

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১৯

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

২০
X