স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫১ এএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

হাথুরুর বিপিএল সমালোচনা, বিসিবির প্রতিক্রিয়া

চন্ডিকা হাথুরুসিংহে (বাঁয়ে) ও নিজামউদ্দিন চৌধুরী সুজন (ডানে)। ছবি : সংগৃহীত
হাথুরুর বিপিএল সমালোচনা, বিসিবির প্রতিক্রিয়া

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সফলতা জনপ্রিয়তায় উদ্বুদ্ধ হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। ২০১২ সালে চালু করে ফ্রাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএল । লক্ষ্য ছিল ভালো মানের টি-টোয়েন্টি ক্রিকেটার খুঁজে বের করা।

কিন্তু প্রতি আসরেই নানা অনিয়মের বেড়াজাল ভাঙতে পারছে না বিপিএল। প্রতি বছরই নেমেছ খেলার মান, অনুপস্থিত বিদেশি ক্রিকেটাররা। এই টুর্নামেন্ট ঘিরে সমালোচনা ফ্র্যাঞ্চাইজি লিগটি নিয়ে চলমান সমালোচনায় যোগ দিলেন বাংলাদেশ জাতীয় দলের কোচ চণ্ডিকা হাথুরুসিংহে।

এবার ফ্র্যাঞ্চাইজি লিগটিকে সাকার্সের সঙ্গে তুলনা করলেন লঙ্কান কোচ। সেইসঙ্গে টুর্নামেন্টের কার্যকারিতার মান নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বিপিএল বিশ্বমানের কিনা এমন প্রশ্নের জবাবে হাথুরুসিংহে বলেন, কোনোভাবেই না। যথাযথ কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই।

শুনতে হয়তো অদ্ভুত লাগলেও যখন তিনি বিপিএল দেখেন, তখন টিভি বন্ধ করে দেন। কিছু ক্রিকেটারকে তার কোনো জাতেরই মনে হয় না। বিপিএল যেভাবে এগিয়ে যাচ্ছে, সেই পদ্ধতি নিয়েও তার অনেক প্রশ্ন রয়েছে বলেও জানান সাক্ষাৎকারে।

এ সময় বাংলাদেশ কোচ বিপিএলে হস্তক্ষেপ করতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা-আইসিসির হস্তক্ষেপ কামনা করেন। হাথুরুসিংহের এমন মন্তব্য মোটেও ভালোভাবে নেয়নি বিসিবি।

বিশেষ করে বিপিএলের আয়োজনের সঙ্গে জড়িত ক্রিকেট সংশ্লিষ্টরা কেউই টাইগারদের প্রধান কোচের বক্তব্য মেনে নিতে পারছে না। বিসিবির বেতনভুক্ত কোচ, টুর্নামেন্ট চলাকালীন সময়েই এভাবে প্রকাশ্যে সমালোচনা করতে পারেন কিনা, তা নিয়েও তোলেন অনেকে।

এদিকে হাথুরুসিংহের এমন মন্তব্যে বিব্রত ক্রিকেট বোর্ড। এমন মনোভাবের কথা জানান বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন। তিনি বলেন, ‘হাথুরুর এমন বক্তব্যে তারাও বিব্রতকর। গণমাধ্যমে নিজামউদ্দিন চৌধুরী বলেন, হাথুরুর সাক্ষাৎকারটি তারা আমলে নিছে। বিষয়টি বোর্ডের নজরেও এসেছে। এটা নিশ্চিতভাবেই বিব্রতকর বলেও উল্লেখ করেন তিনি। এ বিষয়ে লঙ্কান কোচের সঙ্গে কথাও বলেছেন বিসিবির প্রধান নির্বাহী।

নিজামউদ্দীন বলেন, মোবাইল ফোনে হাথুরুসিংহের কাছে ইন্টারভিউয়ের ওই অংশ সম্পর্কে জানতে চাওয়া হয়। এ সময় হাথুরুসিংহে বলেছেন, তিনি যেভাবে কথাটি বলেছেন, প্রতিবেদনে সেভাবে আসেনি। লঙ্কান কোচের দাবি প্রতিবেদনে অতিরঞ্জিত লিখা হয়েছে।

এ সময় বিসিবির প্রধান নির্বাহী আরও বলেন হাথুরুসিংহে তাকে বলেছেন, প্রতিবেদকের সঙ্গে কথা বলে, তিনি বিসিবিকে বিস্তারিত জানাবেন। এবং বিসিবির কর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলতে বসবেন টাইগার হেড কোচ—এমনটাই জানিয়েছে নিজামউদ্দিন সুজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিয়মের প্রতিবাদ করায় সাংবাদিককে যুবদল নেতার হুমকি

ইউটিউবে মাদ্রাসার প্রাক-নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস

বন্যা-পাহাড়ধসে প্রাণহানি ৫, বিপর্যস্ত দুই লক্ষাধিক মানুষ

ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে সবার অংশগ্রহণের আহ্বান প্রতিমন্ত্রী হাবিবের

গার্মেন্টসকর্মীর আত্মহত্যা: ‘পরকীয়া নয়, পারিবারিক বিরোধই কারণ’

বন্যাদুর্গতদের সহায়তায় এনসিপির রেসপন্স টিম গঠন

৮০ বছরে পদার্পণ উপলক্ষে ডিএমসি ডে-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকাসহ ১৬ অঞ্চলে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা সংকেত

‘১,০০০ মিসাইল প্রস্তুত’, ইরানকে নতুন হুঁশিয়ারি ট্রাম্পের

১০

গ্যাস লাইন মেরামতের সময় অগ্নিকাণ্ডে দগ্ধ ৩

১১

যুক্তরাষ্ট্রের ওপর কোনো আস্থা নেই, চুক্তি ভাঙলে কঠোর জবাব: ঘালিবাফ

১২

ক্রিপ্টোকারেন্সি দিয়ে কেনাকাটা জায়েজ কি না, জানালেন মুফতি তকি উসমানী

১৩

‘লোক ভাড়া করে’ যুবককে কুপিয়ে হত্যা

১৪

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে, ভবিষ্যদ্বাণী করল এআই

১৫

কৌতূহলবশত মসজিদ পরিদর্শনে গিয়ে ইসলাম গ্রহণ করলেন তরুণ ফুটবলার

১৬

ক্যাশলেস টোল ও সবুজায়নে জোর, পদ্মা-পায়রা সেতু প্রকল্প পরিদর্শনে সেতু সচিব

১৭

কয়েক লাখ অভিবাসী কর্মীকে ছাঁটাইয়ের নির্দেশ ট্রাম্প প্রশাসনের

১৮

জাতীয় প্রেস ক্লাবের সঙ্গে থাইল্যান্ডের হাসপাতালের সমঝোতা স্মারক স্বাক্ষর

১৯

কখন গোসল করা সবচেয়ে ভালো? যা বলছেন বিশেষজ্ঞ

২০
X