ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

হাথুরুর কাছে ফ্র্যাঞ্চাইজি লিগ মানে সার্কাস

চন্ডিকা হাথুরুসিংহে।
চন্ডিকা হাথুরুসিংহে। ছবি : সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সফলতায় উদ্বুদ্ধ হয়ে ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০১২ সালে চালু করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) । লক্ষ্য ছিল ভালো মানের টি-টোয়েন্টি ক্রিকেটার খুঁজে বের করা। কিন্তু প্রতি আসরেই নানা অনিয়মের বেড়াজাল ভাঙতে পারছে না বিপিএল। প্রতি বছরই নেমেছ খেলার মান, অনুপস্থিত বিদেশি ক্রিকেটাররা। ফ্র্যাঞ্চাইজি লিগটি নিয়ে চলমান সমালোচনায় যোগ দিলেন বাংলাদেশ জাতীয় দলের কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। এবার ফ্র্যাঞ্চাইজি লিগটিকে সাকার্সের সঙ্গে তুলনা করলেন লঙ্কান কোচ। সেইসঙ্গে টুর্নামেন্টের কার্যকারিতার মান নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

সম্প্রতি ক্রিকেটবিষয়ক একটি ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন বাংলাদেশ কোচ। এ সময় তিনি বিপিএল নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন।

বিপিএলের মান নিয়ে প্রশ্নে হাথুরুসিংহে বলেন, ‘কোনোভাবেই এটি বিশ্বমানের না। আমাদের (বাংলাদেশের) যথাযথ কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই। এটা শুনতে হয়তো অদ্ভুত লাগবে। তবে যখন আমি বিপিএল দেখি, তখন মাঝেমধ্যেই টিভি বন্ধ করে দিই। কিছু খেলোয়াড় তো কোনো জাতেরই না। যেভাবে এটি এগিয়ে যাচ্ছে, সেই পদ্ধতি নিয়ে আমার অনেক প্রশ্ন আছে।’

হাথুরুর মতে এসব বিষয়ে নিয়ে আইসিসির উচিত এখনই হস্তক্ষেপ করা। তিনি বলেন, ‘আইসিসির এখানে হস্তক্ষেপ করা উচিত। আমাদের বোর্ডেরও উচিত, এই বিষয়ে কিছু করা। অবশ্যই কিছু নিয়ম থাকতে হবে। একজন খেলোয়াড় একটা টুর্নামেন্ট খেলছে, পরে আরেকটা খেলছে। এটা সার্কাসের মতো। খেলোয়াড়েরা তাদের সুযোগের কথা বলবে, কিন্তু এটা ঠিক নয়। মানুষ আগ্রহ হারিয়ে ফেলবে, আমি আগ্রহ হারিয়েছি।’

এছাড়াও বিপিএল চলার সময় বিদেশি ক্রিকেটারদের আসা-যাওয়াকে ভালোচোখে দেখছেন না তিনি। এই টুর্নামেন্টে বাংলাদেশিদের অংশগ্রহণও সাড়া জাগানোর মতো অবস্থানে নেই তার চোখে। সাধারণত তরুণ ক্রিকেটারদের কথা বিবেচনা করেই বিপিএলের আয়োজন করা হয়। কিন্তু সেখানেই সমস্যা। যাদের গুরুত্ব বেশি থাকা দরকার, তারাই অবহেলিত থাকছেন। এই বিষয়ে হাথুরু বলেছেন, ‘এমন একটা টুর্নামেন্ট দরকার, যেখানে আমাদের খেলোয়াড়েরা কিছু করতে পারবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত বাদ পড়েছে যেসব দল

ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পেলেন আওয়ামী লীগ নেতা

ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

কে জিতবে বিশ্বকাপ, জানালেন ইয়ামাল

দিনে ৩ বেলা খাওয়া ভালো, নাকি ঘন ঘন অল্প করে খাওয়া ভালো?

ছাত্রীনিবাসে নারী মেট্রনকে হত্যায় দারোয়ানের যাবজ্জীবন

পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠান—এবারের এইচএসসি পরীক্ষায় সবই বেড়েছে

জন্মদিনে কেন কেক কাটেন না জয়া?

পটুয়াখালীতে ৩০ কিমিজুড়ে এলাকাবাসীর অবস্থান

হাসপাতালে নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের

১০

জার্মানির অ্যাপার্টমেন্টে আগুন, নিহত ৩

১১

কর্ণফুলী নদীতে ফিশিং জাহাজে আগুন, দগ্ধ ২ নাবিকের মৃত্যু

১২

ঢাবি স্টেশনে আজ ৩ ঘণ্টা বন্ধ থাকবে মেট্রোরেলের স্টপেজ

১৩

আব্দুল হাদীর জন্মদিনে আজ প্রচার হবে বিশেষ প্রামাণ্যচিত্র

১৪

২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন শুরু, আবেদন শেষ কবে

১৫

‘এক ছাতার নিচে মিলবে সাভারের সব ভূমিসেবা’

১৬

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি আম পাঠাল বাংলাদেশ

১৭

প্রশাসনের নিষেধাজ্ঞার পরও ইজারাবিহীন বাজারে চাঁদা আদায়ের অভিযোগ 

১৮

ভাঙ্গা-বরিশাল মহাসড়ক অবরোধ

১৯

নামাজরত মাকে কুপিয়ে হত্যা: ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

২০
X