ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:২৪ পিএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:২৯ পিএম
অনলাইন সংস্করণ

তামিমের বরিশালের সামনে অল্পতেই থামল চট্টগ্রাম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গ্রুপ পর্ব শেষে বিপিএল এখন প্লে-অফে। যেখানে এলিমিনেটর রাউন্ডের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে বড় লক্ষ্য দিতে পারল না। ব্যাটারদের ব্যর্থতায় ধুঁকতে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে জমা করে সর্বসাকুল্যে ১৩৫ রান।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এলিমিনেটর রাউন্ডের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে যেয়ে কোন ব্যাটারেই ভালো পারফরম্যান্স না থাকায় ৯ উইকেট হারিয়ে ১৩৫ রান করে তারা। বন্দরনগরীর দলটির পক্ষে জশ ব্রাউনের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩৪ রান। আর বরিশালের পক্ষে সাইফুদ্দিন, মায়ারস ও ম্যাক’কয় নেন সর্বোচ্চ ২টি করে উইকেট।

এলিমিনেটরের গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে যেয়ে যত ভালো শুরু দরকার ছিল চট্টগ্রামের ততটুকু তারা পায়নি। আগের ম্যাচে শতক হাকানো তানজিদ হাসান দ্বিতীয় ওভারেই ফেরেন সাইফুদ্দিনের বলে। পঞ্চম ওভারের শেষ ডেলিভারিতে ওবেদ ম্যাক’কয়ের ইয়ার্কার লেন্থের বল তুলে খেলতে গিয়ে মিড-অফে ক্যাচ তুলে দেন জশ ব্রাউন। সহজ ক্যাচটা হাতে জমা করতে ব্যর্থ হন তামিম ইকবাল। তখন ব্রাউনের রান ছিল ২০। অবশ্য পরের বলেই ধুঁকতে থাকা ইমরানুজ্জামান কাভারে কাইল মায়ের্সের হাতে ক্যাচ দিয়ে ফেরেন।

নতুন জীবন পেয়ে বেশ বিধ্বংসী হয়ে উঠতে থাকেন অস্ট্রেলিয়ান ওপেনার ব্রাউন। তবে থিতু হয়েও ইনিংসটা বড় করতে পারেননি তিনি। ম্যাককয়ের করা পরের ওভারেই পয়েন্টে ডেভিড মিলারকে ক্যাচ দিয়ে ফিরেন তিনি। ২২ বলে সর্বোচ্চ ৩৪ রান আসে তার ব্যাট থেকে।

দারুণ শুরু পাওয়া টম ব্রুসও ইনিংস বড় করতে পারেননি এদিন। ১০ম ওভারের শুরুতেই মায়ার্সের বল ব্যাটের কানায় লেগে শর্ট থার্ডে মাহমুদউল্লাহ রিয়াদের হাতে জমা পড়েন ১৭ রানে থাকা ব্রুস। তাইজুল ইসলামের প্রথম শিকার ১৪ বলে ১১ করা সৈকত আলি।

দলীয় ৮৪ রানে পাঁচ উইকেট হারানো চট্টগ্রামের বিপদ আরও বাড়ে অধিনায়কের বিদায়ে। শুভাগত হোম দারুণ ফিনিশিংয়ের ইঙ্গিত দিয়েও দলকে টানতে পারেননি বেশিক্ষণ। কায়েল মায়ের্স শেষ ওভার করতে এসে দখলে নেন নিজের দ্বিতীয় শিকার। শুভাগতর ১৬ বলের ইনিংসে ৪ বাউন্ডারিতে আসে ২৪ রান। রোমারিও শেফার্ড ১১ রানের বেশি করতে পারেননি।

ইনিংসের শেষ ওভার করতে এসে প্রথম ডেলিভারিতেই ১০ রানে ব্যাট করা নিহাদুজ্জামানকে ফেরান মোহাম্মদ সাইফউদ্দিন। পরের বলে রান আউটের শিকার হন আল-আমিন হোসেন। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে চট্টগ্রাম স্কোরবোর্ডে জমা হয় ১৩৫ রান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরবি লেখাসংবলিত সাদা-কালো পতাকা, তদন্তে পুলিশ

কর্মকর্তা ছাড়াই চলছে দেবিদ্বার বন বিভাগ, হুমকিতে পরিবেশ

তিস্তার পানি কমলেও বাড়ছে ভাঙন

ইরানের প্রথম সমীকরণ মিস, রইলো বাকি ২ লাইফলাইন!

জলবায়ু পরিবর্তন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিশেষজ্ঞদের সতর্কতা

দেশের যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

জর্ডান নদী থেকে ভূমধ্যসাগর পর্যন্ত দুই রাষ্ট্রের জায়গা নেই: নেতানিয়াহু

ইতালিতে তিন বাংলাদেশি খুন: প্রধান সন্দেহভাজনের ছবি প্রকাশ

মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা

বাংলাদেশিদের জন্য আজই চালু ভারতের পর্যটন ভিসা, আবেদন করবেন যেভাবে

১০

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

১১

তুরাগের তিন লাশ, দুর্ঘটনা নাকি অন্য কিছু?

১২

চলতি বিশ্বকাপে প্রথম গোল হজম করল আর্জেন্টিনা

১৩

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি ও দুই হত্যা মামলার রায় আজ

১৪

‘বসনিয়া কোথায় জানি না, জানতেও চাই না’: মার্কিন নারী সাংবাদিকের মন্তব্যে নিন্দার ঝড়

১৫

ভিএআরেই পর্তুগালের রক্ষা, নকআউটে কাদের প্রতিপক্ষ পেল রোনালদোরা

১৬

প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে মেসিবিহীন আর্জেন্টিনা

১৭

মার্কিন হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে ইরানের হামলা

১৮

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে তদন্তের মুখে কেপ ভার্দের অধিনায়ক

১৯

সারা দেশে শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

২০
X