স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৩২ পিএম
অনলাইন সংস্করণ

রোমাঞ্চকর ফাইনালের আশা মিরাজের

বিপিএলে ট্রফি হাতে মিরাজ ও জাকের। ছবি : সংগৃহীত
বিপিএলে ট্রফি হাতে মিরাজ ও জাকের। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের ফাইনাল শুক্রবার (১ ফেব্রুয়ারি)। বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা লক্ষ্য পঞ্চম শিরোপা। বরিশালের স্বপ্ন প্রথম শিরোপা জয়। এর আগে ঢাকা ঐতিহ্যবাহী আহমান মঞ্জিলে হয় ট্রফির ফটোসেশন। যেখানে দুদলের অধিনায়ক লিটন-তামিমের পরিবর্তে উপস্থিত ছিলেন মেহেদী হাসান মিরাজ ও জাকের আলি অনিক। এসময় নিজেদের ভাবনার কথা জানান মিরাজ। এর আগে দুবার ফাইনাল খেলেছেন বরিশালের মিরাজ। তবে শিরোপার স্বাদ পাওয়া হয়নি তার। এবার সেই স্বাদ পেতে চান এই অলরাউন্ডার, ‘কখনো বিপিএলে ট্রফি জেতেনি। যদি চ্যাম্পিয়ন হতে পারি, এবারই প্রথম চ্যাম্পিয়ন হবো। এর আগে দুবার ফাইনাল খেলেছি, এটা নিয়ে তৃতীয়বার হবে। চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলব। সবাই চায় চ্যাম্পিয়ন হতে, কুমিল্লাও চায়। মাঠে যারা ভালো খেলবে, তারাই জিতবে।’ এ সময় জমজমাট ফাইনালের প্রত্যাশ করেন মিরাজ। বলেন, ‘ক্রিকেট এমন একটা খেলা, যেদিন যারা ভালো খেলবে তারা জিতবে। এর আগেও বরিশাল-কুমিল্লা ফাইনাল হয়েছে, সেবার বরিশাল ১ রানে হেরেছে। আশা করছি, আবার ভালো একটা ম্যাচ হবে, সবাই উপভোগ করবে।’ এই পর্যায়ে কুমিল্লার শক্তিমত্তা নিয়েও মন্তব্য করেন মিরাজ, ‘কুমিল্লা সব সময়ই অনেক বড় দল, তারা অনেক ভালো দল সব সময়ই গড়ে। প্রতিপক্ষ হিসেবে চ্যালেঞ্জিং হবে, সহজ হবে না। দুই দলের খেলাটা ভালো হবে। কারণ, আমাদের দলও অনেক শক্তিশালী। আমাদের দলেও অভিজ্ঞ খেলোয়াড় আছে, দেশের বাইরে যারা আছে, তারাও খুব ভালো খেলোয়াড়।’ গত আসরে ট্রফি প্রদর্শনী হয় মেট্রোরেলে। আর এবার আহমান মঞ্জিলে। ক্রিকেট বোর্ডের এই উদ্যোগকে সাধুবাদ জানান মিরাজ, ‘এটা বিশাল বড় একটা ব্যাপার। এর মাধ্যমে দেশের ঐতিহ্যকে ফুটিয়ে তোলা হচ্ছে। দিনে দিনে আমাদের ঐতিহ্যকে মানুষ ভুলে যাচ্ছে, নতুন প্রজন্ম অনেক কিছুই জানছে না। এর মাধ্যমে হয়তো মানুষ নতুন করে জানছে। ভালো লাগার বিষয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন কিশোরের প্রেমপত্র পেয়ে বহিষ্কার ২ ছাত্রী! 

প্রযুক্তিনির্ভর ব্যাংকিংয়ে এগিয়ে পূবালী ব্যাংক, ২০২৫ সালে শক্তিশালী আর্থিক অর্জন

এমজিআইর সিরামিক কারখানায় টেকসই উৎপাদন কার্যক্রম পরিদর্শন আন্তর্জাতিক শিক্ষার্থীদের

মেসিই সর্বকালের সেরা, এটা মেনে নেওয়া উচিত : রোনালদো

ঘরের চারপাশ থেকে ‘শত রাউন্ড গুলি ছুড়ে’ হত্যা, নেপথ্যে কী

প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি

আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ

সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামছেন রোনালদো

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জগন্নাথপুরে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

১০

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে ইংল্যান্ড দলের তথ্য ফাঁস!

১১

ফ্যামিলি কার্ড সক্ষমতার প্রতীক হয়ে উঠবে : ডিসি ফরিদা খানম 

১২

বিশ্বকাপের মাঝেই যে কীর্তিতে কোহলিকে ছাড়িয়ে গেলেন গিল

১৩

পুলিশ দম্পতির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ

১৪

আক্কেলপুরে ২০০ বছরের পুরোনো লাঠি খেলার আয়োজন

১৫

জামালপুরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা সেই যুবক নিখোঁজ

১৬

‘যদি কোনো চালাকি করস তাহলে ছেলেকে আর খুঁজলেও পাবি না’

১৭

নবম পে-স্কেলে মূল বেতনে সমন্বয় হবে বিশেষ সুবিধা

১৮

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের খসড়া ফাঁস, কী আছে চুক্তিতে

১৯

হামের টিকায় গাফিলতি মিললে কঠোর ব্যবস্থা : সংসদে প্রধানমন্ত্রী

২০
X