বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০২ মার্চ ২০২৪, ০৪:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

লঙ্কা সিরিজের আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ

আলিস আল ইসলাম। ছবি : সংগৃহীত
আলিস আল ইসলাম। ছবি : সংগৃহীত

প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় দলে স্থান করে নিয়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে বিপিএল মাতানো স্পিনার আলিস আল ইসলাম। বিপিএলের এবারের আসরে অভিষেকেই হ্যাটট্রিক করে সাড়া ফেলে দেওয়া এই স্পিনার পুরো আসরজুড়েই ছিলেন দুর্দান্ত। চমৎকার এই পারফরম্যান্সে জাতীয় দলের নির্বাচকদের নজরেও চলে আসেন তরুণ এই স্পিনার। ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আসন্ন শ্রীলঙ্কা সিরিজের টি-টোয়েন্টি দলেও জায়গা করে নেন তিনি। তবে সিরিজ শুরুর দুই দিন আগে ভাগ্য বিপক্ষে গেল তার।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন সিলেটে। দলের সঙ্গে যোগ দেওয়ার আগেই চোটে পড়ে ছিটকে গেছেন এই লেগ স্পিনার। তাতে ঘরের মাঠের এই সিরিজ আর খেলা হচ্ছে না তার। বিপিএলে খেলার সময় গত ১৯ ফেব্রুয়ারি সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পান তিনি।

আঙুলের সেই চোট কাটাতে দুই সপ্তাহের মতো লাগবে তার। তাই শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে এই স্পিনারকে আর দেখা যাবে না। বিসিবির এক সূত্রের বরাত দিয়ে ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ খবরটি নিশ্চিত করেছে।

বিসিবির ওই সূত্র ক্রিকবাজকে আরও জানায়, ‘আলিসের ফিট হতে আরও অন্তত দুই সপ্তাহ সময় লাগবে। তাই দলের সঙ্গে সিলেটে যাচ্ছে না সে।’

এছাড়া কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিনও বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘তার আঙুলে চোট আছে। খুব সম্ভবত শ্রীলঙ্কা সিরিজে তার খেলা হচ্ছে না।’

সদ্য সমাপ্ত বিপিএলে দারুণ পারফরম্যান্সের স্বরূপ প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছিলেন তিনি। চোটে পড়ার আগে কুমিল্লার হয়ে ৮ ম্যাচে ৯ উইকেট নিয়েছিলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X