স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১৭ পিএম
অনলাইন সংস্করণ

লঙ্কানদের বাংলাদেশ সফরের দলে রয়েছে ‘নিষিদ্ধ’ হাসারাঙ্গা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কা ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। আম্পায়ারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে সম্প্রতি নিষিদ্ধ হয়েছেন এই তারকা স্পিনার। আর আগামী ১ মার্চ বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলার জন্য শ্রীলঙ্কা ঢাকায় আসবে। তবে নিষিদ্ধ এই ক্রিকেটারকে অধিনায়ক করেই বাংলাদেশে খেলতে আসছে শ্রীলঙ্কা।

নিজেদের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ খেলে আম্পায়ারকে অন্য চাকরি খুঁজতে বলেন শ্রীলঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। এ মন্তব্যের জন্য ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছে বেশ বিপাকে পড়েছেন তিনি। তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। পাশাপাশি ম্যাচ ফির অর্ধেকও জরিমানা করা হয়েছে তাকে। এছাড়া দেওয়া হয়েছে ৩টি ডিমেরিট পয়েন্টও। আইসিসির এ নিষেধাজ্ঞার জন্য বাংলাদেশের বিপক্ষে প্রথম দুটি টি-টোয়েন্টি খেলতে পারবেন না হাসারাঙ্গা। তবে এরপরেও তাকে টি-টোয়েন্টি দলে রাখা হয়েছে।

দুই দলের মাঠের এই লড়াই শুরুই হবে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। আগামী ৪, ৬ ও ৯ মার্চ ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের লড়বে দুই দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সব ম্যাচ। এরপর তিন দিনের বিরতির পর চট্টগ্রামে দুই দল নামবে ৫০ ওভারের লড়াইয়ে। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ১৩ মার্চ। এরপর ১৫ ও ১৮ মার্চ হবে শেষ দুই ওয়ানডে। এর পর রয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজ।

শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজ দিয়েই নাজমুল হোসেন শান্ত অধ্যায় শুরু হচ্ছে বাংলাদেশের ক্রিকেটে। টাইগারদের এই বছরে ঘরের মাঠে প্রথম আন্তর্জাতিক সিরিজও এটি।

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি স্কোয়াড:

ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা (সহ অধিনায়ক), কুশল মেন্ডিস, আভিষ্কা ফার্নান্দো, ধনঞ্জয়া ডি সিলভা, কুশল পেরেরা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, মাহিশ থিকশানা, আকিলা ধনঞ্জয়া, জেফ্রে ভ্যান্ডারসে, মাথিশা পাথিরানা, দিলশান মাদুশাঙ্কা, বিনুরা ফার্নান্দো ও নুয়ান থুশারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের সঙ্গে খোশগল্পে মেতে উঠলেন জাইমা রহমান

সংসদে প্রধানন্ত্রী / হজের খরচ আরও কমাতে কাজ করছে সরকার

যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে চাকরি হারালেন বিমানবালা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

স্কুল ফাঁকি দিয়ে নদীতে নেমে দুই বন্ধুর মৃত্যু 

আমরা হলাম খালেদা জিয়ার সৈনিক : প্রধানমন্ত্রী

ইরান চুক্তির নথি দেখে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী

দায়বদ্ধতার অভাবেই স্বাস্থ্যখাতে সংকট তৈরি হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন-ওভেন চাইলেন জামায়াত এমপি

এমবাপ্পে-মেসি পেরেছেন, রোনালদো কি পারবেন?

১০

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই

১১

নেত্রকোনায় বিদ্যুৎ কর্মীদের ওপর হামলা

১২

অপপ্রচার বন্ধের দাবিতে রাজধানীতে যুবদলের বিক্ষোভ মিছিল

১৩

মেসিকে নিয়ে পিয়ার্স মরগানের মন্তব্যে তোলপাড়

১৪

তিন কিশোরের প্রেমপত্র পেয়ে বহিষ্কার ২ ছাত্রী! 

১৫

প্রযুক্তিনির্ভর ব্যাংকিংয়ে এগিয়ে পূবালী ব্যাংক, ২০২৫ সালে শক্তিশালী আর্থিক অর্জন

১৬

এমজিআইর সিরামিক কারখানায় টেকসই উৎপাদন কার্যক্রম পরিদর্শন আন্তর্জাতিক শিক্ষার্থীদের

১৭

মেসিই সর্বকালের সেরা, এটা মেনে নেওয়া উচিত : রোনালদো

১৮

ঘরের চারপাশ থেকে ‘শত রাউন্ড গুলি ছুড়ে’ হত্যা, নেপথ্যে কী

১৯

প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি

২০
X