স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৪, ০৭:৪৫ পিএম
আপডেট : ০৪ মার্চ ২০২৪, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ

রানের পাহাড়ে লঙ্কানরা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইনিংসের দ্বিতীয় বলেই শরিফুলের আঘাত, রান ৪০ পার হওয়ার আগে আঘাত হানেন তাসকিন। সে সময় বাংলাদেশের বোলিং দেখে মনে হচ্ছিল অল্পতেই আটকে ফেলা যাবে লঙ্কানদের। তবে কুশাল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমার অর্ধশতক ও অধিনায়ক চারিথ আসালাঙ্কার ঝোড়ো ক্যামিওতে বাংলাদেশের বিপক্ষে রানের পাহাড়ে চড়ে বসেছে লঙ্কানরা।

সোমবার (৪ মার্চ) সিলেটে প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বোলিং নিয়ে ভালো শুরু পেলেও পরবর্তীতে লঙ্কানদের ব্যাটিং তোপে দিশে হারিয়ে ফেলে বাংলাদেশ। কুশাল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমার ফিফটি ও অধিনায়ক চারিথ আসালাঙ্কার ক্যামিওতে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৬ রান সংগ্রহ করে শ্রীলংকা।

টস জিতে বাংলাদেশের শুরুটা খারাপ হয়নি। প্রথম ওভারেই লঙ্কানদের উদ্বোধনী জুটি ভেঙে দলকে ব্রেক থ্রু এনে দেন শরিফুল। চার রানে লঙ্কান ওপেনার আভিষ্কাকে লিটনের ক্যাচ বানান তিনি ।

তিনে নেমে কামিন্দু মেন্ডিসও তেমন একটা সুবিধা করতে পারেননি। পঞ্চম ওভারেই টপ অর্ডারের এই ব্যাটারকে সাজঘরে ফেরান তাসকিন আহমেদ। সৌম্য সরকারের হাতে ক্যাচ দেওয়ার আগে তার ব্যাট থেকে এসেছে ১৪ বলে ১৯ রান। অবশ্য অল্প রানে টপ অর্ডারের দুই ব্যাটারকে হারানো কোন ইস্যু হয়ে দাড়ায়নি লঙ্কানদের জন্য।

তৃতীয় উইকেট কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমার ৯৬ রানে বড় সংগ্রহের দিকে যায় লঙ্কানরা। দুই ব্যাটারই করেছেন ফিফটি। মেন্ডিস করেছেন ৩৬ বলে ৫৯ রান। আর সামারাবিক্রমা অপরাজিত ছিলেন ৪৮ বলে ৬১ রান করে।

শেষদিকে ২১ বলে ঝোড়ো ইনিংস খেলেছেন চারিথ আসালঙ্কা। তাতে দুইশ ছাড়ানো সংগ্রহ পেয়েছে লঙ্কানরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

আড়াই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

ভূমিকম্পে কেঁপে উঠল চীন

হাত দিয়েই ভাঙছে নদীর পাড় রক্ষা বাঁধের ব্লক

ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

২০ টাকার ঝালমুড়ি নিয়ে বিরোধ, যুবককে ছুরিকাঘাত

জুলাইয়েই মিলতে পারে পে-স্কেলের সম্পূর্ণ বেতন, গেজেট নিয়ে নতুন বার্তা

জুলাই শহীদ ছেলের অনুদানের টাকায় বাবার দ্বিতীয় বিয়ে, সমালোচনার ঝড়

প্রকৃতির অনিন্দ্যসুন্দর সৃষ্টি ‘জামুই’ প্রজাপতি

ব্রাজিল ম্যাচের আগে বড় ধাক্কা খেল জাপান

১০

স্কুল নেই, হাসপাতাল নেই, নেই যাতায়াতের রাস্তা

১১

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের

১২

বাউফলে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে জিম্মি রোগীরা

১৩

যুক্তরাষ্ট্র-ইসরায়েল প্রস্তাবিত চুক্তি প্রত্যাখ্যান করল লেবানন

১৪

সহজে ডট বিডি-ডট বাংলা ডোমেইন নিবন্ধনের সুযোগ

১৫

ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স / অ্যানেসথেসিওলজিস্ট না থাকায় ব্যাহত চিকিৎসাসেবা

১৬

বাহরাইনকে কঠোর সতর্কবার্তা দিল ইরান

১৭

এক কর্মকর্তার কাঁধে ৬৭ স্কুল

১৮

জেনে নিন আজ ঢাকায় কোথায় কী?

১৯

২৯ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X