স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৪, ০১:১০ পিএম
অনলাইন সংস্করণ

আগামীকাল আবারও কেন বিসিবির বোর্ড সভা!

বিসিবর বোর্ড মিটিং। পুরনো ছবি
বিসিবর বোর্ড মিটিং। পুরনো ছবি

দীর্ঘদিন পর গত ১২ ফেব্রুয়ারি হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির পরিচালনা পর্ষদের সভা। কিন্তু মাস পেরোনোর আগেই আবারও বসতে যাচ্ছেন বোর্ড পরিচালকরা। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? সূত্র বলছে সভা আয়োজনের মূল উদ্দেশ্য বিসিবির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ এবং আলোচ্যসূচি নির্ধারণ করা। বিসিবির একটি সূত্র জানিয়েছে, আগামী ৩১ মার্চ হতে পারে বিসিবির এজিএম। আগামীকাল শনিবার (৯ ফেব্রুয়ারি) সিলেটে হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ। তিন ম্যাচের সিরিজটি বর্তমানে ১-১ এ সমতায়। সিরিজ নির্ধারণী ম্যাচ দেখতে ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপনসহ বেশ কয়েকজন বোর্ড পরিচালক যাবেন সিলেটে। এর আগে বিসিবিতে বোর্ড সভায় বসতেন তারা। সেখান থেকে বেলা ১১-১২টার দিকে বিমানবন্দরে যাবেন বোর্ড পরিচালকরা। এর আগে ২০২২ সালের ১৯ জুলাই হয় বিসিবির সবশেষ এজিএম। বিসিবির গঠনতন্ত্রে কিছু সংশোধনী আনা হতে পারে এবারের এজিএমে। বিসিবির এক পরিচালক জানান, ‘এজিএমের আলোচ্যসূচি ঠিক করতেই আধা ঘণ্টার মতো একটা বোর্ড সভা হবে। সেটা শেষ করে আমরা সিলেটের উদ্দেশে রওনা দেব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালভার্টের মুখ বন্ধ করে বাড়ি নির্মাণ, জলাবদ্ধতায় দুর্ভোগে শিক্ষার্থীরা

‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 

পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, আটক ২

খানাখন্দে ভরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিল মেক্সিকো

ব্যবসায়ীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৫ লাখ টাকা উধাও

হাতের টানে ওঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

৪৮ ঘণ্টার ব্যবধানে ২ শিশু শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১০

গলাচিপা-দশমিনার পরিবহন নৈরাজ্য নিরসনে উদ্যোগের আশ্বাস প্রতিমন্ত্রী নুরের

১১

১৫ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

তিন বিষয়ের পরীক্ষা আবার হবে: শিক্ষামন্ত্রী

১৩

পশুর নদে এলপিজি গ্যাস ছড়িয়ে পড়ার দৃশ্য ভাইরাল

১৪

রাজনগরে বন্যা: এক বাড়ির ১১ দৃষ্টিপ্রতিবন্ধীর মানবেতর জীবন

১৫

জমিসংক্রান্ত বিরোধে বিধবার বসতঘর ভাঙচুরের অভিযোগ

১৬

১০ বোর্ডে পরীক্ষা, দুপুরে রাজধানীতে লংমার্চ

১৭

এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি, সিলেটে ৪ শিক্ষককে শোকজ

১৮

৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আদমজী ইপিজেডের আগুন

১৯

দুপুরের মধ্যে ৫ জেলায় ঝড়ের আভাস

২০
X