কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৩, ০৫:৩৩ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৩, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ভারতকে ৪ উইকেটে হারাল বাংলাদেশ

বাংলাদেশ নারী ক্রিকেট দলের উল্লাস। ছবি : সংগৃহীত
বাংলাদেশ নারী ক্রিকেট দলের উল্লাস। ছবি : সংগৃহীত

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সবশেষ ম্যাচে ভারতকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

এ নিয়ে টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে তৃতীয় জয় পেল টাইগ্রেসরা। এর আগে টিম ইন্ডিয়ার বিপক্ষে ২০১৮ সালে টানা দুটি টি-টোয়েন্টিতে জিতে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৩ জুলাই) মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ভারতের ১০২ রানের জবাবে ১০ বল ও ৪ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে বাংলাদেশ। ওপেনার শামিমা সুলতানা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪২ রান করে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

রান তাড়া করতে নেমে অনেকক্ষণ ধরে হাল ধরে রেখেছিলেন শামিমা। তাকে ১৪ রান করে নিগার সুলতানা জ্যোতি, সুলতানা খাতুন সঙ্গ দেন ১২ রান করে। দলীয় ৮৫ রানের সময় রানআউট হন এ ওপেনার। এরপর রিতু মনি ও নাহিদা আক্তারের ব্যাটে জয় তুলে মাঠ ছাড়ে বাংলাদেশ। নাহিদা ৬ বলে ১০ এবং রিতু করেন ৭ রান।

এর আগে ৯ উইকেট হারিয়ে ১০২ রান করে ভারত। টস জিতে ব্যাট করতে নেমে ২০ রানের মাথায় ২ উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে যায় তারা। এরপর জেমিমাহ রদ্রিগেজ ও হারমানপ্রীতের ব্যাটে ঘুরে দাঁড়ায় ভারত। দুজনে ৪৫ রানের জুটি গড়েন। জেমিমাহ ২৮ রান করে বিদায় নিলেও ৪০ রান করেন হারমানপ্রীত।

১৫ ওভার শেষে ৩ উইকেটে ভারতের রান ৮৬। পরের ওভার থেকেই টাইগ্রেসদের বোলিং নৈপুণ্যে উইকেটের মিছিল শুরু হয় হারমানপ্রীতদের। ইনিংসের শেষ ৪ ওভারে ৬ উইকেট তুলে নেয় তারা, ভারত রান তোলে মাত্র ১২। তাতে ৯ উইকেট হারিয়ে ১০২ রান করে সফরকারী দল।

বাংলাদেশের হয়ে ১৬ রান খরচায় ৩ উইকেট নেন রাবেয়া খান। সুলতানা খাতুন ২ উইকেট নেন ১৭ রান দিয়ে। একটি করে উইকেট পান স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন ও নাহিদা আক্তার।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ইরান-ইরাকের গভীর বন্ধন কোনো সীমান্ত বা শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না’

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে ছাত্রদলের আলোচনা সভা

সাপ্লাইয়ের পানি কি পবিত্র, এটা দিয়ে অজু ও গোসলের বিধান কী?

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরো এক শিশুর মৃত্যু

বাধ্যতামূলক অবসরে পুলিশের আরও ১৭ কর্মকর্তা

জাবি মেডিকেল সেন্টারে ওষুধ গায়েব: স্টোর কর্মকর্তা বরখাস্ত

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

পদার্থবিজ্ঞান ১ম পত্র পরীক্ষা দিতে না পারাদের জন্য বড় সুযোগ

‘আর্জেন্টিনাকে ব্যঙ্গ করে গান’, ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক

ভ্রমণের মজা নষ্ট করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া: জরিপ

১০

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

১১

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

১২

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

১৩

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

১৪

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১৫

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

১৬

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

১৭

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১৮

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

১৯

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

২০
X