স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৪, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজের আগে টাইগার শিবিরে দুঃসংবাদ

মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত
মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি সিরিজে হারের পর শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডে জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা। সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে দলকে ম্যাচ ও সিরিজ জেতানো এক ইনিংস খেলেন মুশফিকুর রহিম। তবে ম্যাচ জেতালেও দলকে দুঃসংবাদ দিলেন তিনি। শেষ ম্যাচে উইকেটকিপিংয়ের সময় আঙুলে চোট পেয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। যে চোটে লঙ্কানদের বিপক্ষে দুই টেস্ট থেকে তাকে ছিটকে দিয়েছে।

জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বাংলাদেশের একটি গণমাধ্যমকে জানিয়েছে, স্ক্যানে মুশফিকের আঙুলে হালকা চিড় ধরা পড়েছে। যেটি সেরে উঠতে ৪-৫ সপ্তাহ সময় লাগবে। এর ফলে ২২ মার্চ শুরু টেস্ট সিরিজে তাঁকে পাওয়া যাবে না।

বিসিবি যদিও এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। এর ফলে তার জায়গায় কাউকে নেওয়ার কথাও জানানো হয়নি এখনো। গতকাল শেষ ওয়ানডের পরপরই মুশফিককে রেখেই টেস্ট দল ঘোষণা করা হয়। অভিষেকের অপেক্ষায় থাকা দুই পেসার নাহিদ রানা ও মুশফিক হাসানকে ডাকা হয় সেখানে। সিলেটে প্রথম টেস্টের পর ৩০ মার্চ চট্টগ্রামে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও মুশফিক এখন নিয়মিত টেস্ট ও ওয়ানডে খেলে যান। তবে তার টেস্ট মিস করা মোটেও নিয়মিত ঘটনা নয়। ২০০৫ সালে অভিষেক হলেও ২০০৮ সালে টেস্ট দলে নিয়মিত হন, এর পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে মাত্র ৭টি টেস্ট মিস করেছেন তিনি।

সর্বশেষ ২০২২ সালে বাংলাদেশের কোনো টেস্টে ছিলেন না মুশফিক। সেবার হজ করবেন বলে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছুটি নিয়েছিলেন। টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান তার, ৮৮ ম্যাচে এখন পর্যন্ত ৩৮.০৯ গড়ে করেছেন ৫৬৭৬ রান। এ সিরিজে বাংলাদেশ পাচ্ছে না টেস্টে সর্বোচ্চ আরও দুই রানসংগ্রাহক তামিম ইকবাল ও সাকিব আল হাসানকেও। সাকিব বিশ্রামে আছেন, বিশ্বকাপ থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে তামিম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভার্চুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রীর / চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ শ্রমিক পেল ফ্যামিলি কার্ড

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / সীমান্তে অপ্রীতিকর ঘটনা শূন্যে নামিয়ে আনতে কাজ করছে সরকার

এক বিশ্বকাপের সময় হত্যা, আরেকটির সময় এলো মৃত্যুদণ্ডের রায়

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ইরান চুক্তিতে বিশ্ববাজার অনেক খুশি : ট্রাম্প

ইউএনএইচসিআরের নির্বাহী কমিটির ব্যুরোর নেতৃত্বে প্রথমবার বাংলাদেশ

‘আমরা সবাই মেসিকে মিস করব’

রাগীব হাসানের গুচ্ছ কবিতা

সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

ওবামা ইরানকে ঘুষ দিয়েছিলেন, দাবি ট্রাম্পের

১০

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি বার্তা, প্রকাশ করল শিক্ষা বোর্ড

১১

শাজাহানপুরে যুবদলের আংশিক কমিটি অনুমোদন

১২

বাজেটে কৃষি খাতের প্রকৃত বরাদ্দ ও কৃষকের অধিকার নিয়ে নাগরিক সংলাপ

১৩

হার দিয়ে শুরু করল বাংলাদেশ

১৪

পরিচয়ের খোঁজে আদালতে ক্লাউডিয়া চৌধুরী

১৫

ইসলামী ব্যাংক আরও ১ হাজার কোটি টাকা পেল

১৬

কুরাসাওকে ৭ গোল দেওয়ার পর নতুন আতঙ্কে জার্মান শিবির

১৭

প্রাচীন গৌড়ের সোনামসজিদ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

১৮

তাবলিগের আমিরকে হত্যা: আপিলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রী খালাস

১৯

আতাউর রহমানের কবিতা : আমি ভালো নেই 

২০
X