স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ মার্চ ২০২৪, ০৭:২২ পিএম
আপডেট : ২০ মার্চ ২০২৪, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না অজিরা

এলিসা হিলি। ছবি : সংগৃহীত
এলিসা হিলি। ছবি : সংগৃহীত

প্রতিপক্ষ বিচারে অস্ট্রেলিয়ার চেয়ে বড় আর কেউ হয় না। বাংলাদেশ নারী দলের সামনে আগামীকাল থেকে শুরু হবে অস্ট্রেলিয়া চ্যালেঞ্জ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে বৃহস্পতিবার (২১ মার্চ) মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ ও এলিসা হিলির অস্ট্রেলিয়া। ম্যাচটিকে সামনে রেখে বুধবার (২০ মার্চ) সংবাদ সম্মেলনে এসেছিলেন অস্ট্রেলিয়া নারী দলের অধিনায়ক এলিসা হিলি।

স্বাভাবিকভাবেই নতুন কন্ডিশনে তার কাছে প্রশ্ন ছিল দল সম্পর্কে তবে হিলি কিছুই পরিষ্কার করেননি। তিনি বলেন, ‘প্রথম ম্যাচের একাদশ এখনো আমার কাছে নেই। আমরা এখনো কাজ করছি এবং সত্যি বলতে দলের কয়েকজন অসুস্থ। আমরা টস পর্যন্ত অপেক্ষা করব। এখানের কন্ডিশন ও পরিসংখ্যান দেখে বলা যায়, স্পিন এখানে বড় ভূমিকা রাখবে। যেটা বাংলাদেশে সফরকারী দলগুলোর এবং বাংলাদেশ দলের দিকে তাকালেও বোঝা যায়। তবে আমি বিশ্বাস করি, এই সিরিজে আমাদের পেসাররাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

র‌্যাঙ্কিং ও শক্তিমত্তায় বাংলাদেশের চেয়ে যোজন যোজন এগিয়ে থাকলেও জ্যোতিদের সমীহের চোখেই দেখছেন হিলি। তিনি বলেন, 'আমি মনে করি বাংলাদেশ ওমেন্স চ্যাম্পিয়নশিপের দলগুলোর জন্য বড় হুমকি। তারা শক্তভাবে লড়াই করেছে এতদূর আসতে। এখন তারা বড় দলগুলোর সাথে খেলার সুযোগ পাচ্ছে এবং এটা ক্রিকেটের জন্যই ভালো। আমি বলতে চেয়েছি, আমি এখানে বসে আছি এখন এবং আপনারা অনেকেই সিরিজ নিয়ে কথা বলছেন এটা সত্যিই আনন্দের। আমাদের জন্য দল হিসেবে এখানে আসা এবং বাংলাদেশের নারী ক্রিকেটের প্রসারে সাহায্য করা, অসাধারণ।'

বাংলাদেশের কন্ডিশন চ্যালেঞ্জের মনে করেন হিলি, 'এ ধরনের কন্ডিশনে এসে এমন দলের সাথে খেলা যারা সবসময় এমন কন্ডিশনে খেলে এসেছে এটা আমাদের জন্য চ্যালেঞ্জের। এটা বাংলাদেশের জন্যও চ্যালেঞ্জ। ভালো দলের বিপক্ষে তাদের কন্ডিশনে খেলা। আমি সামনের দিকে তাকিয়ে অভিজ্ঞতা নিতে মুখিয়ে আছি। যেটা আপনি বললেন দশ বছর পর আমরা এসেছি। সেবার বিশ্বকাপ ছিল। এবারও সামনে বিশ্বকাপ আছে এবং বাংলাদেশর জন্য সুযোগ এই সিরিজ আয়োজন এবং বড়কিছু সিরিজ আয়োজন করে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের।'

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসকের কাছে যাওয়ার পথে প্রাণ গেল মা-ছেলের

খাল খননের মজুরি চাওয়ায় নারী শ্রমিকদের হেনস্থার অভিযোগ

ওলামা দলের নেতাসহ ২১ জনের বিরুদ্ধে মামলা

সরকারি চাকরিজীবীর বেতন ১০০% বাড়তে পারে, অগ্রাধিকার পাচ্ছেন যারা

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন / তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান কর্মসূচিতে ফেরাতে প্রস্তুত ট্রাম্প

দূষিত শহরের তালিকায় শীর্ষে জাকার্তা, ঢাকার অবস্থান কত

‘খালেদা জিয়া বেতনের ১ টাকা রেখে বাকিটা এতিমখানায় দান করতেন’

মানত পূরণে সাঁতরে নদী পার হতে গিয়ে গৃহবধূর মৃত্যু

আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১০

এনসিপির সমাবেশে ককটেল হামলার নিন্দা জামায়াতের

১১

৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ 

১২

৭ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৩

সৌদিতে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা

১৪

৭৫ হাজার টাকার জাল নোটসহ আটক ১

১৫

সম্মান দিয়ে কথা বলুন, মি. ট্রাম্প; নইলে ভিন্ন ভাষায় জবাব দেব: বাকের জোলঘাদর

১৬

টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৭

৬ দিনের বিরতি শেষে আজ আবারও বসছে সংসদ অধিবেশন

১৮

সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে নির্মাণকাজ

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X