স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৩, ০৫:১৬ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৩, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ

জয়সওয়ালের রেকর্ডময় অভিষেক সেঞ্চুরি

অভিষেক টেস্টে সেঞ্চুরির করেছেন ভারতের ওপেনার যশস্বী জয়সওয়াল। ছবি : সংগৃহীত
অভিষেক টেস্টে সেঞ্চুরির করেছেন ভারতের ওপেনার যশস্বী জয়সওয়াল। ছবি : সংগৃহীত

চলতি বছরে আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন যশস্বী জয়সওয়াল। তারই পুরস্কার স্বরুপ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের টেস্ট দলে জায়গা পান ২১ বছরের এই তরুণ। তাকে দলে নেয়ায় তুমুল বিতর্ক হয়েছিল ভারতীয় ক্রিকেট আঙিনায়। কিন্তু অভিষেক টেস্টে রেকর্ডময় সেঞ্চুরি হাঁকিয়ে সকল বিতর্কে পানি ঢেলে দেন জয়সওয়াল।

ডমিনিকা টেস্টের দ্বিতীয় দিনে সেঞ্চুরি পূরণ করে ১৪৩ রানে অপরাজিত আছেন যশস্বী জয়সওয়াল। এরই সঙ্গে টেস্ট অভিষেকে সেঞ্চুরি করা ১৭তম ভারতীয় ক্রিকেটার হন তিনি। ভারতের হয়ে অভিষেকে ওপেন করতে নেমে সেঞ্চুরি করেছেন তার আগে দুই জন। তারা হলেন শিখর ধাওয়ান ও পৃথ্বী শ্ব। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে অভিষেকে রেকর্ড ৩৫০ বল খেলেছেন ২১ বছরের তরুণ ওপেনার।

এই একটি জায়গায় জসওয়ালে পাশে কোনো ভারতীয় খেলোয়াড়ের অস্তিত্ব নেই। অভিষেকে সবচেয়ে বেশি বল খেলার আগের রেকর্ড ছিল ১৯৮৪ সালে মোহাম্মদ আজহারউদ্দিনের ৩২২ বল। দীর্ঘ ৩৯ বছর পর আজহারের রেকর্ড ভেঙে দিলেন জয়সওয়াল।

এ ছাড়া ভারতের কিংবদন্তি খেলোয়াড় সৌরভ গাঙ্গুলী লর্ডসে অভিষেক টেস্টে ১৩১ রানের ইনিংস খেলেছিলেন সৌরভ। এটিই ছিল প্রতিপক্ষের মাটিতে অভিষিক্ত ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংস। এই রেকর্ডের একমাত্র মালিক এখন জয়সওয়াল।

ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস ১৫০ রানে গুটিয়ে দেয় ভারত। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করেন অধিনায়ক রোহিত শর্মা এবং অভিষিক্ত যশস্বী জয়সওয়াল। উদ্বোধনী জুটিতে জোড়া সেঞ্চুরিসহ ২২৯ রান করেন দু’জন। ক্যারিয়ারের দশম টেস্ট সেঞ্চুরি পূরণ করে রোহিত ১০৩ রানে আউট হন।

অন্যদিকে জয়সওয়াল সেঞ্চুরি পূরণ করে অপরাজিত আছেন ১৪৩ রানে। তার সঙ্গে বিরাট কোহলি ৩৬ রানে অপরাজিত রয়েছেন। দ্বিতীয় দিন শেষে ২ উইকেট ৩১২ রান করেছে ভারত। ক্যারিবিয়ানদের চেয়ে ১৬২ রানে এগিয়ে আছে রোহিত শর্মার দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১০

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১১

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১২

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৩

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৪

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৫

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৬

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৭

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৮

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৯

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

২০
X