ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৩, ১০:০৪ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৩, ১১:১২ পিএম
অনলাইন সংস্করণ

সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ

বাংলাদেশের জয়ের মূল কারিগর  হৃদয়-শামীমের রান নেওয়ার দৃশ্য। ছবি : সংগৃহীত
বাংলাদেশের জয়ের মূল কারিগর হৃদয়-শামীমের রান নেওয়ার দৃশ্য। ছবি : সংগৃহীত

৬ বলে ৬ রানের সহজ সমীকরণ। করিম জানাতের করা শেষ ওভারের প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে সমীকরণ (৫ বলে ২ রান) আরও সহজ করেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু মারমুখী হতে গিয়ে মিড উইকেটে মোহাম্মদ নবীর হাতে ক্যাচ দেন। এরপর টানা দুই বলে তাসকিন ও নাসুম আউট হলে হারের শঙ্কায় পড়ে বাংলাদেশ। কিন্তু পঞ্চম বলে বাউন্ডারি হাঁকিয়ে ২ উইকেটের জয় তুলে নেন শরীফুল ইসলাম।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে অলরাউন্ডার মোহাম্মদ নবীর অর্ধশতকে ১৫৪ রানের লড়াকু পুঁজি সংগ্রহ করে আফগানিস্তান। জবাবে এক বল বাকি থাকতে ৮ উইকেটে ১৫৭ রান করে বাংলাদেশ।

শুক্রবার ১৫৫ রানের জবাব দিতে নেমে আফগান বোলারদের তোপে পড়ে বাংলাদেশ।

প্রথম ওভারের ওপেনার রনি তালুকদারকে বোল্ড করেন ফজল হক ফারুকী। ওয়ান ডাউনে নামা নাজমুল হাসান শান্ত দেখে শুনে খেলতে থাকেন। কিন্তু দলীয় ৩০ রানের সময় দুর্ভাগ্যবশত বোল্ড আউট হয়ে (১৪) ফেরেন মুজিবের বলে। শান্তর বিদায়ের ৯ রানের ব্যবধানে আরেক ওপেনার লিটন (১৮) ফেরেন ওমরজাইয়ের বলে। অধিনায়ক সাকিব (১৯) ফিরলে ম্যাচ আফগানদের দিকে ঝুলে পড়ে।

পঞ্চম উইকেট জুটিতে তাওহিদ হৃদয় ও শামীম হোসেন মিলে ৭৩ রানের জুটি গড়ে বাংলাদেশকে জয়ের কাছে নিয়ে যায়। ১৩৭ রানে ব্যক্তিগত (৩৩) রান করে আউট হন তিনি। ১৯তম ওভারে করিম জানাত হ্যাটট্রিক করেও বাংলাদেশের জয় আটকাতে পারেনি। তাওহিদ হৃদয় (৪৭) রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। আফগানদের পক্ষে করিম জানাত ১৫ রানে ৩ উইকেট শিকার করেন।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলামকে নিয়ে গড়া বাংলাদেশের পেস বোলিং আক্রমণে দিশাহারা হয়ে পড়ে সফরকারীরা। ম্যাচের তৃতীয় ওভারে ওপেনার জাজাইকে (৮) হারায় আফগানিস্তান। বাঁ-হাতি স্পিনার নাসুম বলে ফিরে যান আফগান ওপেনার। পরের ওভারেই আরেক ওপেনার গুরবাজকে (১৬) সাজঘরে পাঠান পেসার তাসকিন আহমেদ। টপ অর্ডার ব্যাটার ইব্রাহিম জাদরানকে (৮) ফেরান বাঁ-হাতি পেসার শরীফুল ইসলাম। আফগান অলরাউন্ডার করিম জানাতকে (৩) ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

৫২ রানে ৪ উইকেট হারানোর পর নাজিবুল্লাহকে সঙ্গে নিয়ে মূল্যবান ৩৫ রানের জুটি গড়েন নবী। নাজিবুল্লাহকে (২৩) লিটন দাসের ক্যাচে পরিণত করে জুটি ভাঙেন মিরাজ। অলরাউন্ডার ওমরজাই ব্যাটিংয়ে নেমে ১৮ বলে ৪ ছক্কায় (৩৩) ঝোড়ো ইনিংস খেলে সাকিবের বলে আউট হন। একপ্রান্ত আগলে রেখে নবী ফিফটি তুলে নিয়ে সর্বোচ্চ ৫৪ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের হয়ে অধিনায়ক সাকিব দুটি, নাসুম, তাসকিন, মিরাজ ও শরীফুল একটি করে উইকেট শিকার করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X