স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৪, ১২:২০ পিএম
আপডেট : ২৮ মার্চ ২০২৪, ০১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

হোয়াইটওয়াশ এড়ানো মিশনে নেই হাথুরুসিংহে

বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ছবি: সংগৃহীত

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বর্তমানে বাংলাদেশে রয়েছে শ্রীলঙ্কা। এরই মধ্যে টি-টোয়েন্টি পর শেষ হয়েছে ওয়ানডে সিরিজ। চলছে টেস্ট সিরিজ। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম হয় সিলেটে। সে ম্যাচে বড় ব্যবধানে হেরেছে স্বাগতিকরা। শনিবার (৩০ মার্চ) শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

তবে এই টেস্টে দলের সঙ্গে থাকছেন না টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন লঙ্কান এই কোচ। প্রধান কোচের অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়ার কথা জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হাথুরুসিংহের না থাকায় প্রধান কোচের দায়িত্ব পালন করেন বর্তমানে দলের সহকারী কোচ নিক পোথাস।

বুধবার (২৭ মার্চ) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ‘শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে থাকছেন না প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে, চট্টগ্রামে ৩০ মার্চ ম্যাচটি শুরু হবে। এরই মধ্যে ব্যক্তিগত কারণে প্রধান কোচ অস্ট্রেলিয়া যাচ্ছেন। হাথুরুসিংহের অনুপস্থিতিতে ওই সময় সহকারী কোচ নিক পোথাস প্রধান কোচের দায়িত্ব পালন করেন।’

বাংলাদেশ সফরে প্রথমে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জেতে শ্রীলঙ্কা। পরে একই ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। আর দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে হেরে যায় নাজমুল হোসেন শান্তর দল। হোয়াইটওয়াশ এড়াতে চট্টগ্রাম টেস্টে জিততে হবে বাংলাদেশকে। কিন্তু এই মিশনে দলের সঙ্গে নেই প্রধান কোচ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

১০

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

১১

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

১২

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

১৩

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

১৪

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

১৫

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

১৬

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

১৭

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

১৮

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

১৯

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

২০
X