বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪, ১২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

দ্রুত তিন উইকেট হারিয়ে ফলোঅনের শঙ্কায় বাংলাদেশ

আবারও ব্যর্থ হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন টাইগার দলপতি। ছবি : সংগৃহীত
আবারও ব্যর্থ হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন টাইগার দলপতি। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে লঙ্কানদের রান পাহাড়ে চাপা পড়েই ব্যাটিং শুরু করেছিল বাংলাদেশ ক্রিকেট দল। তবে শেষ বিকেলে অল্প ক্ষতিতে দিন শেষ করতে পারলেও তখনও লঙ্কানদের থেকে যোজন যোজন দুরত্বে টাইগাররা। আজ তৃতীয় দিনে বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ ছিল লঙ্কানদের সেই রান পাহাড় থেকে নিজেদের ব্যবধান কমানো। তবে তৃতীয় দিনের শুরুতেই সেই চ্যালেঞ্জে ব্যর্থ হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

সোমবার (০১ এপ্রিল) চট্টগ্রামের সাগরিকায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লঙ্কানদের সাথে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ৪ উইকেটে ১১৫ রান নিয়ে লাঞ্চ বিরতিতে গেছে স্বাগতিক বাংলাদেশ। স্বাগতিকদের হয়ে সাকিব ৬ আর মুমিনুল ২ রানে অপরাজিত আছে।

দিনের শুরুতে সকালের সেশনেই বাংলাদেশের ২-৩ উইকেট তুলে নেওয়ার প্রত্যাশার কথা বলছিলেন কামিন্দু মেন্ডিস। তবে শুরুর এক ঘন্টায় সেই প্রত্যাশা পূরণ হয়নি লঙ্কানদের। দেখে শুনে খেলেই শুরুর এক ঘন্টা পার করে দেন জাকির ও তাইজুল।

তবে শেষ ঘন্টার ব্যাটিং হতাশায় ভালো এক সেশন পরিণত হয়েছে হতাশায়। আগের দিন শেষ বিকালে ওপেনার জয়কে হারানো বাংলাদেশ আজ প্রথম সেশনে হারায় ৩ উইকেট। ফিফটি হাঁকিয়েও এগিয়ে যেতে পারেননি ওপেনার জাকির হাসান, হয়েছেন বোল্ড। অধিনায়ক শান্ত প্যাভিলিয়নে ফেরেন কেবল ১ রানে। নাইটওয়াচম্যান তাইজুলের বিদায়ের পর সাকিব-মুমিনুল জুটিতে বাংলাদেশের নামমাত্র স্বস্তি। ম্যাচ জিততে বা ম্যাচ বাঁচাতে পাড়ি দিতে হবে কঠিন পথ।

তৃতীয় দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশের স্কোরবোর্ডে- ৪ উইকেটের বিনিময়ে ১১৫ রান, এই পর্যন্ত খেলা হয়েছে মোট ৪১ ওভার। আজকের দিনের প্রথম সেশনে ২৬ ওভার খেলে ৩ উইকেট খুইয়ে বাংলাদেশ তুলেছে ৬০ রান। চাইলেই টিকে থাকা যায় এমন উইকেটেও রান পাননি বাংলাদেশ অধিনায়ক শান্ত। সাকিব আল হাসান ৬ ও মুমিনুল হক ২ রানে অপরাজিত থেকে গেলেন লাঞ্চ ব্রেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X