স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪, ০২:০৬ পিএম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ০২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ধবলধোলাই এড়াতে বাংলাদেশের দরকার ১৫৬ রান  

জিততে হলে বাংলাদেশের করতে হবে বড় সংগ্রহ। ছবি : সংগৃহীত
জিততে হলে বাংলাদেশের করতে হবে বড় সংগ্রহ। ছবি : সংগৃহীত

ওয়ানডে সিরিজে ধবলধোলাই হওয়ার পর বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার নারীদের কাছে টি-টোয়েন্টি সিরিজও হেরে বসে আছে বাংলাদেশের নারীরা। তিন ম্যাচের সিরিজে ২-০ তে পিছিয়ে থাকা সাবিনা-মারুফাদের সামনে লক্ষ্য তৃতীয় ম্যাচ জিতে ধবলধোলাইয়ের লজ্জা থেকে রক্ষা পাওয়া। সেই লক্ষ্যে অবশ্য কঠিনই হবে বাংলাদেশের জন্য।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) মিরপুরে সিরিজের শেষ টি-টোয়ন্টিতে বাংলাদেশের সামনে আরও একটি বড় সংগ্রহ দাঁড় করিয়েছে অস্ট্রেলিয়া নারী দল। এই ম্যাচে ৬ উইকেটে ১৫৫ রান করেছে সফরকারী দল। হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশকে করতে হবে ১৫৬ রান।

টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৩৯ রান করে অস্ট্রেলিয়া। এরপর ৫৯ রানের মধ্যে ৫ উইকেট নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ কিছুটা হাতে নেয় বাংলাদেশ।

ওপেনিংয়ে নেমেই অ্যালিসা হিলির দুর্দান্ত ব্যাটিংয়ে আবারও বড় স্কোরের স্বপ্ন দেখা শুরু করে সফরকারীরা। দ্রুতগতির ব্যাটিংয়ে বাংলাদেশের বোলারদের নাভিশ্বাস তুলেছিলেন অজি নারী দলের অধিনায়ক। তবে তাকে থামিয়ে বাংলাদেশকে স্বস্তি দিয়েছিলেন নাহিদা। মাঝের ওভারে অস্ট্রেলিয়ার রানের গতি অনেকটাই কমিয়ে দেয় বাঘিনীরা তবে শেষের তিন ওভারে পরিস্থিতি উল্টে যায়।

শেষের তিন ওভারে তাহলিয়া ম্যাকগ্রা এবং গ্রেস হ্যারিস বাংলাদেশের কাছ থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ১৮তম ওভারে শরীফা দিয়েছিলেন ১৯ রান। এরপর নাহিদার ওভারেও এসেছিল ১৪ রান। আর শেষ ওভারে তৃষ্ণা হজম করেছেন ১৪ রান। তাতেই অজিদের সংগ্রহ দাঁড়ায় ১৫৫ রান। মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে নারীদের টি-টোয়েন্টিতে যা দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বহুমুখী সৃষ্টির কারিগর সুজন

বিএনপি ক্ষমতায় এলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী

গুলিস্তানে জামায়াতের মিছিলে হামলার অভিযোগ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইর বর্ষা উৎসব ২৩ জুলাই

শেষ ষোলোতে দুই মুসলিম দেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে?

ইমাম ও মসজিদ কমিটির পদ নিয়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ১৭

চবি শিক্ষার্থীসহ ৮ জনকে মারধর, আটকে রেখে মুক্তিপণ দাবি

ডিটেনশন ক্যাম্পে আটক ৫০ ‘বাংলাদেশিকে’ দেশে ফেরত পাঠাবে ভারত

শেষ ষোলোর ম্যাচের আগে বড় দুশ্চিন্তায় আর্জেন্টিনা

এইচএসসি পরীক্ষায় প্রক্সি, মূল পরীক্ষার্থীসহ দুই তরুণ কারাগারে

১০

ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

১১

বরিশালে নদীভাঙন রোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন রহমাতুল্লাহ

১২

ধরলার তীব্র স্রোতে ধসে পড়ল কালভার্ট, ৫০ ফুট সড়ক বিলীন

১৩

শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২

১৪

ভিক্ষুক সেজে আশ্রয়, বৃদ্ধাকে কুপিয়ে স্বর্ণালংকার লুট

১৫

ব্রাজিলের জয় উদযাপনকে কেন্দ্র করে হত্যা, ৫ জনের দোষ স্বীকার

১৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও গভীর করার প্রত্যাশা ডেপুটি স্পিকারের

১৭

দুর্নীতি করলে ক্ষমা নেই: সমাজকল্যাণমন্ত্রী 

১৮

পুকুরে গোসল করতে নেমে ৩ শিশুর মৃত্যু

১৯

পাকিস্তানের কোস্ট গার্ড ক্যাম্পে আত্মঘাতী হামলা, নিহত ৩০  

২০
X