স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪, ০২:০৮ পিএম
আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ০২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

‘ক্রিকেটারদের এসব করা উচিত নয়’

পাকিস্তানের অভিনেত্রী নাওয়াল সাইদ। ছবি : সংগৃহীত
পাকিস্তানের অভিনেত্রী নাওয়াল সাইদ। ছবি : সংগৃহীত

অভিনেত্রীদের সঙ্গে পুরুষ ক্রিকেটারদের সম্পর্কে জড়ানোর বিষয়টি উপমহাদেশে নতুন নয়। সেই সম্পর্ক অনেকে রূপ দেন বিয়েতে। তবে সম্প্রতি ক্রিকেটারদের নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করে আলোচনায পাকিস্তানের এক অভিনেত্রী।

দেশটির একটি টেলিভিশনের অনুষ্ঠানে ক্রিকেটারদের নিয়ে রহস্যময় মন্তব্য করেন নাওয়াল সাইদ নামের সেই অভিনেত্রী। অনুষ্ঠানের উপস্থাপকের প্রশ্ন ছিল কোনো অবিবাহিত (সিঙ্গেল) ক্রিকেটাররের কাছ থেকে মেসেজ পেয়েছেন কিনা।

এর উত্তরে নাওয়াল বলেন, ‘আপনার কেন মনে হচ্ছে এখানে অবিবাহিত (সিঙ্গেল) হওয়া জরুরি? তবে আমি এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য করতে চাই না।’

তবে হাল ছাড়েন না উপস্থাপক। কোন কোন ক্রিকেটারের কাছ থেকে মেসেজ পেয়েছেন তা বের করতে একের পর এক তারকা ক্রিকেটারের নাম বলে যান তিনি। এর মধ্যে অভিজ্ঞ শোয়েব মালিকসহ হালের নাসিম শাহর নামও ছিল।

তবে কোনো উত্তর না দিয়ে রহস্যময় হাসিতে অনেক কিছু বোঝানোর চেষ্টা করেন সেই অভিনেত্রী। তবে উপস্থাপকও ছেড়ে দেওয়ার পাত্র নন। পুরোনো একটি শোর কথঅ নাওয়ালকে মনে করিয়ে দিয়ে তিনি প্রশ্ন করেন, ‘২০২৩ সালে একটি টিভি শো’তে জানিয়েছিলেন, ক্রিকেটাররা আপনাকে মেসেজ দেন। এ বিষয়ে বিস্তারিত বলুন।;

এর উত্তর দিতে গিয়ে পাকিস্তানের অভিনেত্রী বলেন, ক্রিকেটারদের এমন আচরণ করা ঠিক নয়। তিনি বলেন, ‘ওই টিভি শো বিশ্বকাপের সময় ধারণ করা হয়েছিল। মানুষ ভেবেছে আমি জনপ্রিয়তা বাড়ানোর উদেশ্য নিয়ে এটা করেছি। কিন্তু এটা মোটেও এ রকম কিছু নয়। আমি সত্যি কথা বলেছি। আমার কথাটা বলা উচিত হয়নি। মানুষ আপনাকে মেসেজ দিতেই পারে। এটা ঠিক আছে।’

এ সময় নাওয়াল আরও করেন, ‘আমার শুধু এটা মনে হয়, ক্রিকেটারদের এসব করা উচিত নয়। মানুষ অভিনেতা-অভিনেত্রীর চেয়ে ক্রিকেটার বা খেলোয়াড়দেরই বেশি আদর্শ মনে করে।’

নাওয়াল সাইদ, ২০২২ সাল থেকে টেলিভিশনের পর্দায় কাজ করছেন। বর্তমানে বিভিন্ন বাণিজ্যিক সিনেমাতেও দেখা যাচ্ছে তাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইএসডিও গবেষণা  / সহজে চিনে নিন ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ মুক্ত টুথপেস্ট কোনটি

গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

এসিআই কোম্পানিতে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জাতিসংঘের

বাড়িতে হামলা চালিয়ে বিএনপি কর্মীকে হত্যা

হজের প্রাথমিক নিবন্ধন শুরু, চলবে কতদিন 

ইংল্যান্ডের বেলাভূমিতে বাঙালি ছোঁয়া, প্রবাসে শেকড়ের মেলবন্ধন

লেবাননের সার্বভৌমত্বের শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চায় ইরান

২৭ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

২৭ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১০

আরও ঘনীভূত হতে পারে নিম্নচাপ, ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়

১১

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

৬৫ বছরের বৃদ্ধের প্রেমের ফাঁদে ২২ বছরের তরুণী

১৩

স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

১৪

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

১৫

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

১৬

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

১৭

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

১৮

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

১৯

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

২০
X