স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৪, ১০:২৩ এএম
আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ১২:১১ পিএম
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও ছিটকে গেল এবাদত

এবাদত হোসেন চৌধুরী। ছবি : সংগৃহীত
এবাদত হোসেন চৌধুরী। ছবি : সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপের আগে বাংলাদেশের স্ট্রাইক পেসার এবাদতে হোসেনের ইনজুরিতে ছিটকে পড়া নিয়ে হতাশ ছিলেন সবাই। এবাদতের মতন পেসারকে দলে না পাওয়া যে বাংলাদেশকে বিশ্বকাপে ভুগিয়েছে তা স্বীকার করেন জাতীয় দলের অধিনায়ক থেকে শুরু করে সবাই। আশা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ফিট হয়ে ফিরবেন তিনি। তবে দেশের ক্রিকেট ভক্তদের সেই আশা পূরণ হচ্ছে না। ওয়ানডের পর টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও ছিটকে গেছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে এবাদতকে পাওয়ার আশা করছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানাল টাইগারদের সেই আশা পূরণ হচ্ছে না। বুধবার (১০ এপ্রিল) এমন খবরই জানিয়েছে তারা।

গত বছরের পাকিস্তান ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হাইব্রিড এশিয়া কাপ থেকেই জাতীয় দলের বাইরে এবাদত। লিগামেন্টের ইনজুরির কারণে এশিয়া কাপের পর একে একে মিস করেছেন ওয়ানডে বিশ্বকাপ, বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)।

মার্চে অবশেষে এবাদত অনুশীলনে ফেরেন তবে তাকে এই অল্প সময়ের মধ্যে পুরোপুরি ফিট পাওয়া সম্ভব নয় বলে ক্রিকবাজকে জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

বিসিবির এই চিকিৎসক বলেন, ‘এবাদতের যে অস্ত্রোপচার হয়েছে এরপর সুস্থ হতে ১২ মাসের মতো সময় লাগে। ফলে তাকে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়া কোনোভাবেই সম্ভব নয়।’

তবে এবাদত আগে জানিয়েছিলেন, বিশ্বকাপ দিয়েই ফেরার অপেক্ষায় আছেন তিনি। লিগামেন্টে অস্ত্রোপচারের পর পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে বেশ আত্মবিশ্বাসী ছিলেন এই ডানহাতি পেসার। গত বছর এশিয়া কাপের ঠিক আগে লিগামেন্টের ইনজুরিতে পড়েন বাংলাদেশের অন্যতম সেরা পেসার এবাদত হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ

ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী 

হোসাইন মোহাম্মদ দিদারের কবিতা : দীর্ঘশ্বাসের দীর্ঘ লাইন

সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

পাকিস্তানের প্রস্তাবে যেখানে হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

শিক্ষার্থীদের সঙ্গে খোশগল্পে মেতে উঠলেন জাইমা রহমান

সংসদে প্রধানন্ত্রী / হজের খরচ আরও কমাতে কাজ করছে সরকার

যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে চাকরি হারালেন বিমানবালা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

স্কুল ফাঁকি দিয়ে নদীতে নেমে দুই বন্ধুর মৃত্যু 

১০

আমরা হলাম খালেদা জিয়ার সৈনিক : প্রধানমন্ত্রী

১১

ইরান চুক্তির নথি দেখে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী

১২

দায়বদ্ধতার অভাবেই স্বাস্থ্যখাতে সংকট তৈরি হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন-ওভেন চাইলেন জামায়াত এমপি

১৪

এমবাপ্পে-মেসি পেরেছেন, রোনালদো কি পারবেন?

১৫

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই

১৬

নেত্রকোনায় বিদ্যুৎ কর্মীদের ওপর হামলা

১৭

অপপ্রচার বন্ধের দাবিতে রাজধানীতে যুবদলের বিক্ষোভ মিছিল

১৮

মেসিকে নিয়ে পিয়ার্স মরগানের মন্তব্যে তোলপাড়

১৯

তিন কিশোরের প্রেমপত্র পেয়ে বহিষ্কার ২ ছাত্রী! 

২০
X