বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৪, ০৯:২৩ এএম
আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ০৯:২৯ এএম
অনলাইন সংস্করণ

দেশবাসীকে তামিম-সাকিবদের ঈদ শুভেচ্ছা

ঈদের শুভেচ্ছা। ছবি: সংগৃহীত
ঈদের শুভেচ্ছা। ছবি: সংগৃহীত

এক মাসের সিয়াম সাধনার পর এসেছে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর। আনন্দময় উৎসবে মেতেছে সারা দেশ। সমর্থকদের সঙ্গে এই আনন্দ ভাগাভাগি করে নিয়ে পিছিয়ে নেই ক্রিকেটাররা। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলের প্রায় সকল ক্রিকেটার।

উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদরা। ঈদের শুভেচ্ছাবার্তায় পিছিয়ে নেই বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররাও। দেশবাসীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়েছেন নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এই প্রথম ঈদ উদযাপন করছেন সাকিব। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে ঈদের শুভেচ্ছা বার্তায় টাইগারদের সাবেক অধিনায়ক লেখেন, আপনাকে এবং আপনার পরিবারকে ঈদ মোবারক! এই আনন্দের দিন আপনার জন্য শান্তি, সমৃদ্ধি এবং অফুরন্ত রহমত নিয়ে আসুক।

একই ভাবে দেশবাসীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তামিম ইকবাল। বাংলাদেশ দলের সাবেক এ অধিনায়ক শুভেচ্ছা বার্তায় তিনি লিখেছেন, ঈদ মোবারক! সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।

দলের সিনিয়র ক্রিকেটার ও উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম, তার পোস্টে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। যে মানুষগুলো যত্ন নেন স্টেডিয়ামের, ক্রিকেটারদের, বাংলাদেশের ক্রিকেটের; তাদের সাথে ইফতার করলাম এবং তাদের হাতে ঈদ উপহার তুলে দিল নগদ। কারণ নগদ বোঝে, নিঃস্বার্থভাবে দেশ ও মানুষের জন্য কাজ করা কতটুকু আনন্দের!

স্টেডিয়ামের পরিচ্ছন্নতা কর্মীদের স্যালুট জানাতে আর ঈদের খুশি বাড়িয়ে দিতে, নগদের এই অসাধারণ প্রচেষ্টার সাথে থাকতে পেরে আমি গর্বিত। উৎসব হোক সবার, সবাইকে ঈদ মুবারাক।

ঈদের শুভেচ্ছা বার্তায় বাংলাদেশ দলের ফাস্ট বোলার তাসকিন আহমেদ লিখেছেন, এই শুভ দিনে, আল্লাহর রহমত আপনার পথকে আলোকিত করুক এবং আপনার প্রতিটি পদক্ষেপে সুখ বয়ে আনুক। ঈদ মোবারক!

টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ তার পোস্টে লিখেছেন, ঈদের এই শুভ দিনে আমার সকল শুভাকাঙ্ক্ষীদের আন্তরিকভাবে জানাই ঈদের শুভেচ্ছা। আসুন সকল ভেদাভেদ, হিংসা বিদ্বেষ ভুলে ভালোবাসা ছড়িয়ে দেই সবার মাঝে, ঈদ মোবারক।

এদিকে নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি লিখেছেন, ঈদুল ফিতরের এই বরকতময় সময়ে আল্লাহর রহমতে আপনার জীবন আনন্দ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। ঈদ মোবারক! এ ছাড়া ক্রীড়াঙ্গনের আরও অনেকে শুভেচ্ছা জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১০

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১১

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১২

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৩

পর্তুগালের একাদশ ঘোষণা

১৪

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৫

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৬

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৭

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৮

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৯

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

২০
X