স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৪, ১১:২১ এএম
অনলাইন সংস্করণ

ঈদের নামাজে সাকিবকে ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান, কিন্তু কেন?

যুক্তরাষ্ট্রে ঈদের জামাতে সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রে ঈদের জামাতে সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

স্ত্রী এবং তিন সন্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর উদযাপন করছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য সাকিব আল হাসান। এ জন্য ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের ওমরাহ শেষে সৌদি আরব থেকে নিউ ইয়র্কে যান তিনি।

বুধবার ১০ এপ্রিল সেখানে উদযাপন ঈদুল ফিতর। জ্যামাইকার মুসলিম সেন্টারে সাকিব আদায় করতে যান ঈদুল ফিতরের জামাত। তবে সেখানে তাকে অস্বস্তিতে সময় কাটাতে দেখা যায়। সর্বদা নিজেকে গুটিয়ে রাখেন তিনি। কালো জ্যাকেট আর মাস্ক দিয়ে ভক্তদের ক্যামেরা ও নানা আবদার থেকে বাঁচার চেষ্টা করেন বিশ্বসেরা অলরাউন্ডার।

দীর্ঘ সময় মাথা নিচু করে রেখেও শেষ রক্ষা হয়নি তার। ঈদের জামাতে তাকে দেখে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন সেখানে উপস্থিত জনতার কিছু অংশ। এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) তাকে এ দুয়োধ্বনি শুনতে হয়েছিল।

এমন বিব্রতকর পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখেন সাকিব। নামাজ শেষে দ্রুত সেখান থেকে সরে যান তিনি। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় এক প্রত্যক্ষদর্শী এ ঘটনার বর্ণনা দিচ্ছেন।

সেই প্রত্যক্ষদর্শী বলছিলেন, জ্যামাইকা মুসলিম সেন্টারে ঈদের জামাতের পর খুতবা হওয়ার আগে স্থানীয় নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য দেন। পরে হঠাৎ একজন বলে উঠেন অলরাউন্ডার সাকিব আল হাসান এখানে আছেন। ঠিক তখনই পিছন থেকে অনেকে ‘ভুয়া ভুয়া’ বলে উঠেন।

অবশ্য এর কোনো প্রতিক্রিয়া সাকিবের মাঝে দেখা যায়নি। এর কিছু সময় পর বিশ্বসেরা ক্রিকেটারকে কাছে পেয়ে এক প্রবাসী বাংলাদেশি ভক্ত ঈদের শুভেচ্ছা বিনিয়মের পর সেলফি তোলার চেষ্টা করেন। এ পর্যায়ে সেই ভক্তের হাত চেপে ধরে সেলফি তোলার চেষ্টা প্রতিরোধ করেন সাকিব।

কিছুক্ষণ পর সেই ভক্ত হতাশ হয়ে সরে যান। এরপর মধ্যবয়স্ক ভক্ত এসে টাইগারদের সাবেক অধিনায়কদের সঙ্গে শুভেচ্ছা বিনিয়ম করেন। এরপর তিনিও সেলফি তোলার চেষ্টা করলে, তাকেও বাধা দেন সাকিব।

এরপর ঈদ জামাতের শুরু থেকে শেষ পর্যন্ত, পুরো সময় বিশ্বসেরা অলরাউন্ডারকে কারও সঙ্গেই কথা বলতে দেখা যায়নি। এমনকি সেখানে উপস্থিত গণমাধ্যম কর্মীদেরও এড়িয়ে গেছেন তিনি। এবং নামাজ শেষে দ্রুত জ্যামাইকার মুসলিম সেন্টার থেকে চলে যান সাকিব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো

অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো, যা ৯৬ বছরের ইতিহাসে হয়নি

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৭

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুসংবাদ

১০

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

১১

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

১২

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

১৩

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

১৫

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

১৬

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

১৭

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

১৮

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

১৯

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

২০
X