স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ০৯:৫৫ এএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১০:২৬ এএম
অনলাইন সংস্করণ

কলকাতা-পাঞ্জাবের ম্যাচে রেকর্ডের পর রেকর্ড

জয়ের পর পাঞ্জাবের ক্রিকেটারদের উল্লাস। ছবি : সংগৃহীত
জয়ের পর পাঞ্জাবের ক্রিকেটারদের উল্লাস। ছবি : সংগৃহীত

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) যা হচ্ছে তা অবিশ্বাস্য। রান উৎসবের আসরে, রেকর্ড ২৬১ রান তাড়া করে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছে পাঞ্জাব কিংস। আইপিএল তো বটেই, টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড এটি।

এর আগে গত বছর (২০২৩ সালে) ওয়েস্ট ইন্ডিজের ২৫৮ রান তাড়া করে জয় পায় দক্ষিণ আফ্রিকা। এতদিন যা ছিল সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও হয়েছে কলকাতা-পাঞ্জাবের ম্যাচে।

দুই দল মিলিয়ে এ ম্যাচে ছক্কা হাঁকায় ৪২টি। আগের সর্বোচ্চ ছক্কার হাঁকানোর রেকর্ড ছিল ৩৮টি, যা হয়েছিল চলতি আসরের সানরাইজার্স হায়দরাবাদ-মুম্বাই ইন্ডিয়ানসের ম্যাচে।

আইপিএলের ইতিহাসে প্রথমবারের মতো দুই দলের চার ওপেনার খেলেছেন পঞ্চাশের বেশি রানের ইনিংস। কলকাতার সুনীল নারাইন-ফিল সল্ট জুটি ৬৩ বলে করেন ১৩৮ রান। জবাবে জ্বলে উঠে পাঞ্জাবের দুই ওপেনার প্রবসিমরান ও জনি বেয়ারস্টো। তাদের জুটিতে আসে ৩৬ বলে ৯৩ রান।

পাওয়ার প্লের নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে পাঞ্জাব। প্রবসিমরান ২০ বলে ৫৪ রানে ফিরে গেলেও মাত্র ৪৫ বলে আইপিএল ক্যারিয়ারের দ্বিতীয় শতক করেন বেয়ারস্টো। শেষ পর্যন্ত ৪৮ বলে ১০৮ রানে অপরাজিত থাকে ইংলিশ ব্যাটার।

চার নম্বরে নেমে শশাঙ্ক সিংহের ২৮ বলে অপরাজিত ৬৮ রানের ইনিংসে জয় নিশ্চিত হয় পাঞ্জাবের। রান উৎসবের ম্যাচে ৪ ওভারে মাত্র ২৪ রান দেন নারাইন। বাকি ১৪.৪ ওভারে কলকাতার বোলাররা দিয়েছেন ২৩৬ রান। ওভারপ্রতি ১৬.০৯ করে রান খরচ করেন মিচেল স্ট্রার্ক-আন্দ্রে রাসেলরা।

এর আগে ঘরের মাঠে টস হেরে ব্যাট করতে নেমে পাওয়ার প্লের ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৭৬ রান তোলে কলকাতা। মাত্র ৪৮ বলে শতরানের জুটি গড়েন সল্ট-নারাইন। ২৫ বলে অর্ধশতক তুলে নেন সল্ট।

৩২ বলে ৭১ রান করে নারাইন আউট হলে ভাঙে দুজনের জুটির। আর ৩৭ বলে ৭৫ রান তুলে আউট হন সল্ট। ওপেনারদের এমন শুরুর পর ভেঙ্কটেস, আন্দ্রে রাসেল আর অধিনায়ক শ্রেয়াস আইয়ারের ক্যামিওতে স্কোর বোর্ডে ২৬১ রান তোলে কলকাতা।

তবে জয়ের জন্য তা যথেষ্ট হলো না কলকাতার। আইপিএলের ইতিহাসে এখন পর্যন্ত কোনো দল ২৫০ বা তার চেয়ে বেশি রান তুলেছে ৯ বার। যার ৫ বার হয়েছে শেষ ১০ দিনে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বহু প্রতীক্ষিত প্রত্যাবর্তন, ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন নেইমার

 ডলারে তেল বিক্রির সুযোগ পেতে পারে ইরান: মার্কিন অর্থমন্ত্রী

চীনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট’ সম্মেলন অনুষ্ঠিত

চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

সীমান্তে ‘লাইট বন্ধ করে’ ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

কোরিয়ানদের হারিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী

যে কারণে বাতিল হয়েছে ভিনিসিয়ুসের সেই ‘গোল’

ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

১০

প্রেম করে বিয়ে, সাবেক স্বামীর মেসেজে প্রাণ গেল গৃহবধূর

১১

বিএনপি-চীনা কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১২

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ

১৩

কিংবদন্তি পেলে ও রিভালদোর এক অনন্য রেকর্ডে নাম লেখালেন নেইমার

১৪

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের

১৫

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

১৬

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

১৭

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১৮

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৯

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

২০
X