স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ০৫:৫৫ পিএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ০৬:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ভারত সিরিজকে বিশ্বকাপ প্রস্তুতির ভালো সুযোগ হিসেবে দেখছেন জ্যোতি 

সিরিজের ট্রফি হাতে দুই দলের অধিনায়ক । ছবি : সংগৃহীত
সিরিজের ট্রফি হাতে দুই দলের অধিনায়ক । ছবি : সংগৃহীত

সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশে হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হওয়া ভারতের বিপক্ষে দেশের মাটিতে শেষ সিরিজ জ্যোতিদের। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজকে বাড়তি গুরুত্ব দিচ্ছে দুই বোর্ড।

বাংলাদেশের মাটিতে বৈশ্বিক এই আসরের আগে এই সিরিজ দিয়েই প্রস্তুতি সারতে চাচ্ছে দুই দলই। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আগামীকাল দুই দল মুখোমুখি হবে।

সিরিজ শুরুর আগে শনিবার (২৭ এপ্রিল) সিলেটে সংবাদ সম্মেলনে আসেন দুই দলের অধিনায়ক। ভারতের বিপক্ষে এই সিরিজকে সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

জ্যোতি বলেন, ‘আমি যেটা চিন্তা করছি এটা সুযোগ হিসেবে দেখছি। কারণ ভারত ভালো দল এবং তারা কিন্তু ফুল প্যাকেজ নিয়ে এবার এসেছে। বিশ্বকাপে হয়তো তারা এই টিমটাই খেলবে। ওদের জন্য একটা ভালো প্রস্তুতির সুযোগ, আমাদের জন্যও।’

‘ভারতের মতো দলের বিপক্ষে পাঁচটা টি-টোয়েন্টি খেলা এবং দলটা যে কঠিন সময় পার করে এসেছে সেটা থেকে কামব্যাক করতে হলে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। আমাদের জন্য এটা বড় সুযোগ। সিলেটের মাঠ, এখানে আমাদের অনেক বড় অর্জন নেই হয়তো। কিন্তু ভালো ক্রিকেট খেলার কিছু স্মৃতি আছে। সেগুলোকে নিয়েই ইনশাআল্লাহ চেষ্টা থাকবে। আর কালকের ম্যাচটা যেন ভালোভাবে শুরু করতে পারি।’ -যোগ করেন জ্যোতি।

এর আগের সিরিজে দুই দলের মধ্যে ঘটে যাওয়া অপ্রীতিকর পরিবেশও পিছনে ফেলে এসেছে দুই দল। বাংলাদেশে খেলতে আসা উপভোগ করেন বলে জানান সেই ঘটনার নায়িকা হারমানপ্রীত কৌর। তিনি বলেন, ‘এখানে আমরা বিশ্বকাপ খেলব। তার আগে বাংলাদেশে খেলতে আসা এই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার খুব ভালো সুযোগ আমাদের জন্য।’

গত বছরের ভারতের বিপক্ষে সিরিজটা বাংলাদেশের জন্য কিছুটা সুখকর অভিজ্ঞতাই বটে। সেবার টি-টোয়েন্টি সিরিজে ভারতকে ১ ম্যাচে হারিয়েছিল বাংলাদেশ। যদিও টাইগ্রেসরা সিরিজ হারে ২-১ ব্যবধানে। আর ওয়ানডে সিরিজটা দুই দল শেষ করেছিল ১-১ সমতায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমলো ফার্নেস অয়েলের দাম

কান্নার শব্দ শুনে হাসপাতালের ডাস্টবিনে মিলল নবজাতক

ডিএসসিসির প্রকৌশলী আনিছুরকে বদলি, দুর্নীতির অভিযোগে তদন্তের সিদ্ধান্ত

মুক্তাগাছা প্রেসক্লাবের আহ্বায়ক ইমাম উদ্দিন ও সদস্য সচিব ফেরদৌস আলম

হত্যা মামলায় জামায়াত নেতা কারাগারে 

বিইউপিতে ১৮তম বার্ষিক সিনেট সভা অনুষ্ঠিত

১৭ বছর পর আনুশকার রেকর্ডে ইতি টানলেন সামান্থা

কিশোরের মাথা ন্যাড়া করায় গ্রাম পুলিশ গ্রেপ্তার 

জুলাই মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ

বিএনপি-জামায়াত উত্তেজনা, ১৪৪ ধারা জারি

১০

দোহায় যুক্তরাষ্ট্র-ইরানের কোনো সরাসরি বৈঠক হচ্ছে না: কাতার

১১

কোচ আনচেলত্তির বার্তায় বিরতির পর নতুন রূপে ফিরে ব্রাজিল

১২

অপপ্রচার ও নোংরা রাজনীতির বিরুদ্ধে সাভারে যুবদলের শোডাউন

১৩

মাদক মামলা / ভাগনের সাজার রায় শুনে এজলাসে স্ট্রোকে মামার মৃত্যু

১৪

চার বছরে পদ্মা সেতুর টোল আদায় ৩৪২৯ কোটি টাকা

১৫

জেসিআই ঢাকা ইস্ট ২০২৬ সালের জন্য সালমা আক্তার হীরা প্রেসিডেন্ট নির্বাচিত

১৬

সন্ত্রাসবিরোধী আইনে কৃষকলীগ নেতা গ্রেপ্তার

১৭

বুধবার থেকে কার্যকর হবে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট

১৮

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলাকে নির্লজ্জ আগ্রাসন বলল ভারত

১৯

সীমান্তে নিহত মুজিবের স্ত্রীকে ৮০০ টাকা সহায়তা, নাসীরুদ্দীন-সারজিসের প্রতি ক্ষোভ

২০
X