স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ০২:৪৬ পিএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ০৩:২৫ পিএম
অনলাইন সংস্করণ

যেভাবে দেখবেন বাংলাদেশ-ভারত সিরিজ

টি-স্পোর্টসে সরাসরি দেখা যাবে বাংলাদেশ-ভারত সিরিজ। ছবি : সংগৃহীত
টি-স্পোর্টসে সরাসরি দেখা যাবে বাংলাদেশ-ভারত সিরিজ। ছবি : সংগৃহীত

সিলেটে রোববার (২৮ এপ্রিল) শুরু হচ্ছে বাংলাদেশ ও ভারত নারী দলের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে লড়তে মুখিয়ে আছে নিগার সুলতানা জ্যোতির দল। সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়া এই ম্যাচ সরাসরি টিভির পর্দায় দেখার সুযোগ থাকছে দর্শকদের সামনে।

এর আগে, গত মাসে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া নারী দল সফরে এসেছিল বাংলাদেশে। তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির এই ঐতিহাসিক সিরিজ কোনো টেলিভিশন সরাসরি সম্প্রচার না করায় বেশ সমালোচনা হয়। তবে এবার আর সেই সমালোচনার সুযোগ দিচ্ছে না বিসিবি। বাংলাদেশ-ভারত নারী দলের সিরিজ এবার সরাসরি দেখাবে টি-স্পোর্টস।

গতকাল শুক্রবার (২৬ এপ্রিল) এক বিবৃতিতে বাংলাদেশ-ভারত সিরিজ টি-স্পোর্টসে সরাসরি দেখানোর বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। প্রতিবারই নারী ক্রিকেটারদের সিরিজে সম্প্রচার নিয়ে জটিলতা তৈরি হলেও এবার আর সেই সুযোগ থাকল না।

আগামীকাল রোববার (২৮ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠে গড়াবে প্রথম ম্যাচটি। ৩০ এপ্রিল দ্বিতীয় ম্যাচও একই পিচে। প্রথম দুই ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। ২ ও ৬ মে তৃতীয় ও চতুর্থ ম্যাচ হবে স্টেডিয়ামের আউটার গ্রাউন্ডে, যেটি গ্রাউন্ড-২ হিসেবে পরিচিত। এই দুই ম্যাচ হবে দুপুর ২টায়। ৯ মে শেষ ম্যাচটি আবার রাখা হয়েছে মূল মাঠে, সন্ধ্যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

১০

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

১১

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

১২

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

১৩

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

১৪

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

১৫

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

১৬

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

১৭

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

১৮

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

১৯

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

২০
X