স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪, ০৬:০৩ পিএম
আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

তারকা ক্রিকেটারকে বাদ দিয়েই বিশ্বকাপে যাচ্ছে ভারত

গিল রিজার্ভে থাকলেও রাহুল পুরোপুরি বাদ পড়েছে ভারত দল থেকে। ছবি : সংগৃহীত
গিল রিজার্ভে থাকলেও রাহুল পুরোপুরি বাদ পড়েছে ভারত দল থেকে। ছবি : সংগৃহীত

আর মাত্র এক মাস পরেই পর্দা উঠছে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের। বৈশ্বিক এই আসরকে সামনে রেখে ব্যস্ত আসরের ২০ দেশ। ক্রিকেটের অন্যতম বড় পরাশক্তি ভারতে বিশ্বের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি লিগ আইপিএল চলছে। তবে আইপিএল চলার মধ্যেই পুরো ভারতজুড়ে বিশ্বকাপের দল নিয়ে জল্পনা-কল্পনা। কে জায়গা পাবে ভারতের টি-টোয়েন্টি দলে এই আলোচনা চলছিল পুরো ভারত জুড়ে। অবশেষে সেই আলোচনার সমাপ্তি ঘটিয়ে দল ঘোষণা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে জুনের ২ তারিখ শুরু হতে যাওয়া এই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিসিআই। রোহিত শর্মাকে অধিনায়ক করে দেওয়া এই দলে রয়েছে বেশ কয়েকটি চমক। আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ দলে জায়গা করে নিয়েছেন শিভম দুবে। তবে সেই ভাগ্য হয়নি লোকেশ রাহুল, শুভমান গিল ও রিঙ্কু সিংয়ের মতো তারকার। এর মধ্যে গিল ও রিঙ্কু রিজার্ভ দলে জায়গা পেলেও রাহুলের সেই ভাগ্যও হয়নি।

এবারের আইপিএলে মুম্বাইয়ের অধিনায়কত্ব করা হার্দিক পান্ডিয়ারও দলে জায়গা পাওয়া নিয়ে সন্দেহ ছিল তবে নিজের জায়গা ধরে রেখেছেন তিনি। বিশ্বকাপে রোহিত শর্মার ডেপুটি হিসেবে থাকছেন তিনি। ওপেনার হিসেবে রোহিতের সঙ্গী হচ্ছেন যশস্বী জয়সওয়াল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১০

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১১

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১২

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৩

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৪

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৫

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৬

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৭

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৮

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৯

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

২০
X