স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪, ০৯:১৪ পিএম
আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

হেমলতা ও বৃষ্টির কাছে হার জ্যোতিদের

হেমলতার কৃতিত্বেই ম্যাচ জিতেছে ভারত । ছবি : সংগৃহীত
হেমলতার কৃতিত্বেই ম্যাচ জিতেছে ভারত । ছবি : সংগৃহীত

সিলেটে প্রথম টি-টোয়েন্টিতে বড় হারের পর ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ছিল বাংলাদেশ নারী দলের। সেই লক্ষ্যে টস জিতে মোটামুটি লড়াই করার মতো স্কোরও গড়েছিল নিগার সুলতানা জ্যোতির দল। তবে বৃষ্টি আর ভারতের হেমলতা ম্যাচে ফিরতে দেয়নি বাঘিনীদের।

ম্যাচটিতে বাংলাদেশের ইনিংস চলাকালেই বৃষ্টির হানা ছিল। তবে বাংলাদেশের ইনিংসে কোনো প্রভাব ফেলতে পারেনি সেটি অবশ্য যা ক্ষতি হয়েছে তা ভারতের ইনিংসে বৃষ্টির সময়ই। নির্ধারিত সময় পেরিয়েও ম্যাচ মাঠে না গড়ানোয় বৃষ্টি আইনে পরাজিত হতে হয়েছে মারুফা জ্যোতিদের।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বৃষ্টি আইনে ১৯ রানের হারে সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে গেল নিগার সুলতানা জ্যোতির দল। এর আগে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচেও ৪৪ রানের পরাজিত হয়েছিল মারুফা-জ্যোতিরা।

অবশ্য আর একটু আগে বৃষ্টি বাগড়া দিলে ম্যাচ হারতে হতো না বাংলাদেশের। কারণ ক্রিকেট আইন অনুযায়ী টি-টোয়েন্টি ম্যাচের ফল নির্ধারণে উভয় দলকে কমপক্ষে ৫ ওভার খেলতে হতো। সেখানে বৃষ্টির বাধার আগে ৫.২ ওভার খেলে ফেলে ভারত। তাতে প্রয়োজনীয় রানের তুলনায় বেশ এগিয়ে ছিল তারা। সেজন্য অবশ্য তারা ধন্যবাদ দিতে পারে হেমলতাকে। বৃষ্টিতে ম্যাচ বন্ধ হওয়ার আগে ১২০ রান তাড়া করতে নেমে ৫.২ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৪৭ রান সংগ্রহ করে ভারত।

ডিএলএস পদ্ধতিতে এ সময় তাদের দরকার ছিল কেবল ২৮ রান। সেখানে তারা স্কোরকার্ডে ১৯ রান বেশি যোগ করেছিল। যার পুরো কৃতিত্ব হেমলতার। দলীয় ১ রানে প্রথম উইকেট হারানোর পর ক্রিজে নেমেই ব্যাট হাতে ঝড় তুলতে থাকেন তিনি। ২৪ বলে ৫ চার ও ২ ছক্কায় অপরাজিত থাকেন ৪১ রানে। বাংলাদেশি বোলারদের মধ্যে একমাত্র সফল মারুফা আক্তার। ২.২ ওভার বল করে ১১ রান খরচায় তিনি শিকার করেন ভারতের ওপেনার শেফালি ভর্মাকে।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ১১৯ রানে অলআউট হয় বাংলাদেশ। ৪৯ বলে ৪৬ রান করে ইনিংসের শেষ ওভারে আউট হন মুর্শিদা খাতুন। এছাড়া রিতু মনি ২০ আর সোবানা মোস্তারি ১৯ রান করেছেন। ভারতের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন রাধা যাদব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে বড় হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

পুলিশের অভিযানে হামলা, এসআইকে ছুরিকাঘাত

বন্যায় চকরিয়ায় ১২ হাজারের বেশি পশু-পাখির মৃত্যু

পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক পদে নিয়োগ, আবেদন শুরু আজ

নিউজউইকের পর্যালোচনা / ট্রাম্পকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে ইরান যুদ্ধ, কমেছে জনপ্রিয়তা

সকালের মধ্যে বিভিন্ন অঞ্চলে হবে ঝড়, আছে বজ্রবৃষ্টির শঙ্কাও

আওয়ামী লীগ নেতার পদত্যাগ

২৬ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

৮-২২ জুলাই / মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি আইআরজিসির

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, আটক ৭

১১

২৬ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১২

ফিলিস্তিনিদের ব্যক্তিগত গাড়ি ছিনিয়ে নিচ্ছেন ইসরায়েলিরা

১৩

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে পান করুন এই তিন পানীয়

১৪

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা

১৫

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার ইয়াবাকাণ্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

১৬

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

১৭

মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

১৮

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

১৯

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

২০
X