বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ মে ২০২৪, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে দুইবার বৃষ্টির হানার পর আবারও খেলা শুরু  

বৃষ্টি বাধার পর আবারও শুরু হয়েছে খেলা। ছবি: সংগৃহীত
বৃষ্টি বাধার পর আবারও শুরু হয়েছে খেলা। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি বৃষ্টির শঙ্কা মাথায় নিয়েই মাঠে গড়িয়েছিল। জিম্বাবুয়ের ইনিংস চলাকালে বেরসিক বৃষ্টি হানা না দিলেও বাংলাদেশের ইনিংসের সময় ঠিকই হানা দেয় বৃষ্টি তাও আবার দুবার। প্রথমবার অল্প সময়ের মধ্যে খেলা শুরু হলেও দ্বিতীয়বার স্থানীয় সময় ৯টা ৪০ মিনিটে বৃষ্টি বাধার পর আবারও খেলা শুরু হয়।

এদিকে দ্বিতীয় দফায় খেলা বন্ধ হওয়ার আগে ৭.২ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৪ রান করেছে বাংলাদেশ। যেখানে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ ও টিভি ধারাভাষ্যকাররা বলছে টাইগাররা পিছিয়ে আছে ২ রানে। তবে আবার খেলা শুরু হওয়ায় বাংলাদেশকে আপাতত ওই বিষয় নিয়ে ভাবতে হচ্ছে না।

১২৫ টার্গেটে বাংলাদেশের করা ৪৪ রানের মধ্যে অভিষিক্ত তানজিদ হাসান তামিমের ব্যাট থেকে এসেছে ২৮ রান। ২৪ বলের ইনিংসে ২টি দৃষ্টিনন্দন ছক্কা ও সমানসংখ্যক চার হাঁকিয়েছেন তিনি। অন্যপ্রান্তে নাজমুল হোসেন শান্ত ১৭ বলে ১২ রান নিয়ে ব্যাট করছেন। জয়ের জন্য আবারও খেলা শুরু হওয়ার সময় ৭৬ বলে আরও ৮১ রান প্রয়েজিন বাংলাদেশের।

এদিকে চট্টগ্রামে বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে সব কটি উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে। টস হেরে ব্যাট করতে ৪১ রানেই ৭ উইকেট হারায় সফরকারীরা। পরে অবশ্য মাদানদে-মাসাকাদজার ৬৫ বলে ৭৫ রানের জুটি রোডেশিয়ানদের সম্মানজনক স্কোর এনে দেয়। মাদানদে ৪৩ ও মাসাকাদজা ৩৪ রান করেন। বাংলাদেশের পক্ষে তাসকিন ও সাইফউদ্দিন নেন ৩টি করে উইকেট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X