স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ০২:০২ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ০২:১২ পিএম
অনলাইন সংস্করণ

ভিন্ন গন্তব্যে সাকিব-মুশফিক-তাসকিন

ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে দেশ ছাড়ছেন তারকা তিন ক্রিকেটার। ছবি : সংগৃহীত
ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে দেশ ছাড়ছেন তারকা তিন ক্রিকেটার। ছবি : সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষে দেড় মাসের বিরতি। এশিয়া কাপের আগে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই বাংলাদেশের। তাতে অবশ্য ঘরে বসে থাকার ফুরসত পাচ্ছেন না বাংলাদেশের ক্রিকেটাররা। এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতিতে নেমে পড়তে হয়েছে অনেককে।

ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে দেশ ছাড়ছেন তারকা ক্রিকেটাররা। গত মঙ্গলবার দেশ ছেড়েছেন টাইগার ওপেনার লিটন কুমার দাস। এরপর ভিন্ন ভিন্ন গন্তব্যে দেশ ছেড়েছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। সাকিবের উদ্দেশ্য কানাডা, আর জিম্বাবুয়েতে পা রাখবেন মুশফিক ও তাসকিন। আর জাতীয় দলে ফেরার লড়াইয়ে নামতে প্রস্তুত হচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

দেশ ছাড়ার আগে বিমানবন্দরে ছবি তুলেছেন সাকিব, মুশফিক ও তাসকিন। পরে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন মুশফিক ও তাসকিন। মুশফিক তার ছবির ক্যাপশনে সালাম জানিয়ে লেখেন, জিম-আফ্রো টি-টেন টুর্নামেন্ট খেলতে যাচ্ছি। সবার দোয়া কামনা করছি। প্রায় একই ক্যাপশনে সাকিবের পাশাপাশি সিটে বসে ছবি দিয়েছেন তাসকিন।

বৃহস্পতিবার থেকে শুরু কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ। সেখানে মন্ট্রিয়েল টাইগার্স দলের হয়ে খেলবেন সাকিব। বাংলাদেশের সাবেক কোচ ডেভ হোয়াটমোর আছেন দলটির দায়িত্বে।

অপরদিকে জিম-আফ্রো টি-টেন লিগে জোবার্গ বাফেলোস হয়ে খেলবেন মুশফিক। টাইগার পেসার তাসকিন আহমেদ খেলবেন বুলাওয়েও ব্রেভসে। জিম্বাবুয়ের ফ্র্যাঞ্চাইজি লিগটিও শুরু হবে বৃহস্পতিবার থেকে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তৃতীয় তাপপ্রবাহে স্পেন, তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রিতে

চলন্ত বাসে নারী শ্রমিককে ধর্ষণচেষ্টা, চালক গ্রেপ্তার

স্পেনের বিশ্বজয়ে ফের আলোচনায় ‘বাবা ভাঙ্গা’, কতটা মিলল কথিত সেই ভবিষ্যদ্বাণী?

সিরিয়া সীমান্তের কাছে ড্রোন ভূপাতিত করল ইসরায়েল

রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ

মোস্ট সাসটেইনেবল এফএমসিজিসহ ১১ পুরস্কার জিতল প্রাণ-আরএফএল গ্রুপ 

বিদ্যুৎ ও পানি স্থাপনায় হামলার জন্য ইরানকে দায়ী করল কুয়েত

ঘৃণিত খেলোয়াড়দের তালিকায় উঠল নাম  / ফাইনাল শেষে প্রতিপক্ষকে মেরে ‘লাল কার্ড’ দেখলেন মেসির সতীর্থ

২০ জুলাই / আন্তর্জাতিক চন্দ্র দিবস আজ 

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

সাড়ে পাঁচ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

১১

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

১২

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

১৩

সন্ধ্যায় শরিক ও জোটের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

১৪

ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

১৫

মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনা পর্যালোচনা করছে আইএইএ

১৬

জুলাইয়ের ‘অভিশাপ’ পিছু ছাড়ল না মেসিদের! চতুর্থবার ফাইনালে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার

১৭

২০ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৮

ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে মার্কিন সেনা নিহত

১৯

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

২০
X