স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৪, ১২:৪৬ পিএম
আপডেট : ১২ মে ২০২৪, ০১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

নিয়মে বড় পরিবর্তন আনছে বিসিসিআই

বিসিসিআইয়ের লোগো। ছবি : সংগৃহীত
বিসিসিআইয়ের লোগো। ছবি : সংগৃহীত

বিশাল জনসংখ্যার দেশ ভারত। তাদেরকে বলা হয় ক্রিকেট পাগল এক জাতি। বিশ্বব্যাপি ক্রিকেটকে পরিচিত করতে নানা ভাবে অবদান রাখছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আবার অনেকে মতে অতিমাত্রায় বানিজ্যিকীকরণ সর্বনাশ ডেকে আনছে বিশ্ব ক্রিকেটের।

ক্রিকেটে নানা ধরনের নিয়ম প্রয়োগও করতে দেখা যায় তাদের। একইভাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও ঘরোয়া ক্রিকেটে নতুন নতুন নিয়ম প্রয়োগ করে বিসিসিআই। চলমান আইপিএল চালু রয়েছে চারটি নতুন নিয়ম। যার বেশিরভাগই আন্তর্জাতিক ক্রিকেটের নিয়মের সঙ্গে সাংঘর্ষিক।

এবার দেশটির ঘরোয়া ক্রিকেটে চালু করতে যাচ্ছে তেমন একটি নিয়ম। ঘরোয়া ক্রিকেটে টস ছাড়া ম্যাচ আয়োজন করার কথা ভাবছে বিসিসিআই। এটি ছাড়াও ঘরোয়া ক্রিকেট পরিচালনার জন্য নিয়মের বড় পরিবর্তন আনতে যাচ্ছে দেশটি।

ভারতের ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ, তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, সিকে নাইডু ট্রফিতে টসপ্রথা বাদ দেওয়ার কথা ভাবছে বিসিসিআই। এক্ষেত্রে আগে কারা ব্যাটিং বা ফিল্ডিং করবে সেই সিদ্ধান্ত নেবে সফরকারী দল।

অনুমোদনের জন্য নতুন এই নিয়ম এপেক্স কাউন্সিলে পাঠানো হয়েছে। বিভিন্ন রাজ্য দলের অধিনায়কের দাবির মুখে ঘরোয়া টুর্নামেন্টগুলোর মাঝেও বিরতি দেওয়ার চিন্তাভাবনা করছে বিসিসিআই।

টসপ্রথা বাতিলের পক্ষে যুক্তি দেখিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, ক্রিকেটে ম্যাচের ফলফাল নির্ধারণে টস অনেক বড় ভূমিকা পালন করে। টস জয়ী দল পরিস্থিতি অনুযায়ী ম্যাচে আধিপত্য বিস্তার করে। বিশেষ করে এটি টেস্ট এবং টি-টোয়েন্টিতে বেশি দেখা যায়। ফলে বছরের পর বছর ধরে চলে আসা টসের নিয়ম বাতিল করার দাবি উঠেছে। যাতে হোম টিমের সুযোগ-সুবিধা নেওয়ার বিষয়টি বাদ দেওয়া যায়। আপাতত ছোট পরিসরে এমন কিছু করার কথা ভাবছে বিসিসিআই।

ভারতের প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট রঞ্জি ট্রফি। এই টুর্নামেন্টকে দুই ভাগে বিভক্ত করার কথা ভাবছে দেশটির ক্রিকেট বোর্ড। সেক্ষেত্রে টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি ট্রফি এবং ওয়ানডে আসর বিজয় হাজারে ট্রফির আগে ও পরে রঞ্জি ট্রফি আয়োজন করার নতুন প্রস্তাব দেওয়া হয়েছে।

নতুন প্রস্তাবে আরও রয়েছে, দিলিপ ট্রফির দল নির্বাচন করে দিবে জাতীয় নির্বাচকরা। প্রতিবছর চারদল দিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট দিয়ে শুরু হয় ভারতের ঘরোয়া ক্রিকেট মৌসুম। তবে নতুন প্রস্তাব অনুযায়ী ইরানি কাপের পর হবে দিলিপ ট্রফি। এরপরই মাঠে গড়াবে রঞ্জি ট্রফির প্রথম পর্ব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য বাজেটে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ

ব্যক্তিগত ও দলীয় বিতর্কের মঞ্চে পরিণত হয়েছে সংসদ : গাজী আতাউর

সাড়ে ৬ ঘণ্টা পর তিন রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ফেভারিটের মর্যাদা হারিয়েছে ব্রাজিল: রোনালদো

উত্তরা ক্লাবে ইবিয়ান ক্লাবের মতবিনিময়

স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৪

জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, সন্দেহভাজন আটক

সড়কে ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ

আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের ওপর হামলা-অগ্নিসংযোগ

‘সোনালী অতীত, আলোকিত আগামী’ শীর্ষক স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

১০

জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

১১

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০১ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন

১২

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ফ্যান জোনে বন্দুক হামলায় নিহত ১

১৩

ট্রলারসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৪

হাছান-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার

১৫

বৈশ্বিক অপরাধ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ

১৬

সংকট পেরিয়ে আঞ্চলিক হাব হওয়ার পথে চট্টগ্রাম বন্দর

১৭

ভিসা খুলতেই বাড়বে যোগাযোগ: ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন গতি

১৮

‘বিতর্কিত পেনাল্টি’ দেওয়া সেই রেফারি জাপান-ব্রাজিল ম্যাচে

১৯

ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠকের দিনক্ষণ জানালেন ট্রাম্প

২০
X