স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ১১:১১ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ১১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের কাছে পাত্তাই পেল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে উইকেট শিকারের পর ভারতের উল্লাস। ছবি : সংগৃহীত
পাকিস্তানের বিপক্ষে উইকেট শিকারের পর ভারতের উল্লাস। ছবি : সংগৃহীত

চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের বৈরী সম্পর্কের প্রভাবে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে দীর্ঘ সময় ধরে। শুধু বৈশ্বিক আসরেই দুদল মাঠে নামার সুযোগ পায়। এবার ইমার্জিং এশিয়া কাপে সাক্ষাতে পাকিস্তান ‘এ’ দলকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত ‘এ’ দল।

বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ইমার্জিং এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। সাই সুদর্শনের অপরাজিত সেঞ্চুরিতে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে জয় তুলে নিয়েছে শক্তিশালী ভারত ‘এ’ দল।

স্বল্প রানের লক্ষ্যমাত্রায় ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৫৮ রান তোলে ভারত ‘এ’ দল। অভিষেক শর্মা ২০ রানে বিদায় নেন মুবাশির খানের বলে। দ্বিতীয় উইকেট জুটিতে ৯৯ রান যোগ করেন সাই সুদর্শন ও নিকিন জোসে। ফিফটি তুলে ৫৩ রানে ফিরে যান নিকিন। অধিনায়ক জস ধুলকে সঙ্গে নিয়ে ভারতের ৮ উইকেটের জয় নিশ্চিত করেন সেঞ্চুরিয়ান সুদর্শন। তিনি ১০টি চার ও ৩টি ছয়ে ১০৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। দুই উইকেট হারিয়ে ২১০ রান করে ভারত। পাকিস্তানের মুবাশির ও মুমতাজ একটি করে উইকেট শিকার করেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ হারিস। শুরুতেই ভারতীয় পেসার রাজবর্ধন হাঙ্গারগেকর তাণ্ডবে ৯ রানের মধ্যে দুই পাকিস্তানি টপঅর্ডার ব্যাটার ফিরে যান। সিয়াম আইয়ূব ও ওয়ান ডাউনে আসা ওমার বিন ইউসুফ রানের খাতা খোলার আগেই ফেরেন। আরেক ওপেনার শাহিবজাদা ৩৫ এবং চার নম্বরে ব্যাট করতে নামা হাসিবুল্লাহ ২৭ রানের ইনিংস খেলেন।

শেষদিকে টেলএন্ডারদের দৃঢ়তায় দুইশ রানের গণ্ডি পার করে পাকিস্তান। উসমান কাদির সর্বোচ্চ ৪৮ রান করেন। এ ছাড়া মুবাশির খান ৩৮ এবং মেহরান মুনতাজ ২৫ রান করেন। ২০৫ রান তুলতেই অলআউট হয়ে যায় পাকিস্তান। ভারতের হয়ে রাজবর্ধন হাঙ্গারগেকর ৫টি এবং মুনাভ সুথার ৩টি উইকেট শিকার করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X