স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের পেসারকে গালিগালাজ করেছিল বাংলাদেশের ক্রিকেটাররা

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

২০২৩ সালের ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ ‘এ’ বনাম ভারত ‘এ’ সেমিফাইনাল — মাঠের উত্তেজনা নাকি শুধু ব্যাট-বলের লড়াইয়ে সীমাবদ্ধ ছিল না। ভারতের পেসার হর্ষিত রানা দাবি করেছেন, ওই ম্যাচে বাংলাদেশের খেলোয়াড়রা ভারতীয়দের উদ্দেশে প্রচুর গালিগালাজ করেছিলেন, যার মধ্যে জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার সৌম্য সরকারও ছিলেন।

কলম্বোয় অনুষ্ঠিত সেই ওয়ানডে সংস্করণের ম্যাচে আগে ব্যাট করে ২১১ রানে অলআউট হয় ভারত ‘এ’। জবাবে বাংলাদেশ ‘এ’ ভালো শুরু করেও শেষ পর্যন্ত হারে ৫১ রানে। মাঠের ভেতরে কী ঘটেছিল, তা নিয়ে সম্প্রতি জনপ্রিয় ইউটিউব পডকাস্ট টিআরএস ক্লিপস-এ খোলামেলা কথা বলেছেন হর্ষিত।

তিনি বলেন, ‘ভারত–বাংলাদেশ ম্যাচ সব সময় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। সেদিন আমরা যখন ব্যাট করছিলাম, তখন থেকেই ওরা প্রচুর গালি দিচ্ছিল। যশ ধুল আর আমি উইকেটে থাকাকালীনই প্রচণ্ড গালি শুনেছি।’

হর্ষিতের ভাষায়, ম্যাচ চলাকালীন উত্তেজনা চরমে ওঠে সৌম্য সরকারের সঙ্গে একটি ঘটনায়। ‘আমি নিজের মতো উল্লাস করছিলাম। সে আমাকে কিছু বলল, সেখান থেকেই কথা-কাটাকাটি শুরু হয়। ওদের দলে বাঁহাতি স্পিনারও অনেক গালি দিয়েছিল,’ বলেন হর্ষিত। সেই ম্যাচে বাংলাদেশের একমাত্র বাঁহাতি স্পিনার ছিলেন রাকিবুল হাসান।

ভারতের কোচ সিতাংশু কোটাক নাকি খেলোয়াড়দের শান্ত থাকার পরামর্শ দিয়েছিলেন। ‘স্যার আমাদের বলেছিলেন, আমরা জিতেই জবাব দেব, মাঠে লড়াই চাই না,’ উল্লেখ করেন হর্ষিত।

ম্যাচ শেষে কি দুই দলের মধ্যে কথা হয়েছিল? হর্ষিতের উত্তর, ‘না, ওদের কারও সঙ্গে কথা হয়নি। শুধু রেফারির সঙ্গে কথা হয়েছে। চ্যাম্পিয়নস ট্রফিতেও ওই দলের অনেকে ছিল, তখনও কথা হয়নি।’

এই অভিযোগে বাংলাদেশের ক্রিকেটারদের কোনো প্রতিক্রিয়া এখনো জানা যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১০

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১১

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১২

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৩

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৪

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৫

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১৬

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

২০
X