স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ মে ২০২৫, ১১:০০ পিএম
অনলাইন সংস্করণ

তিনশ করেও বাদ পড়েন নায়াররা, ৩০ করেই জায়গা পাকা লিটন-শান্তদের

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

একসময় মনে হচ্ছিল, তার ফিরে আসার সব দরজা বন্ধ হয়ে গেছে। ইংল্যান্ডের বিপক্ষে চেন্নাইয়ে ট্রিপল সেঞ্চুরি করার পরও ভারতীয় দল থেকে বাদ পড়ার ৮ বছর পর ফিরে তাকালেন ভাগ্যবিধাতা! দুর্ভাগা এই ক্রিকেটার পেলেন নতুন লাইফলাইন। সুযোগ পেয়ে জ্বলে উঠতেও সময় নিলেন না। ইংল্যান্ড লায়নসের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচে করেছেন ঝোড়ো ডাবল সেঞ্চুরি। ২৮১ বলে ২৬ চার এক ছক্কায় করেন ২০৪ রান। ৫ ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে নায়ারকে আত্মবিশ্বাসের তুঙ্গে রাখতে যথেষ্ট এই আগ্রাসী ইনিংসটি।

প্রতিভা থাকা স্বত্তেও প্রাপ্য সুযোগ এতদিন পাননি নায়ার। কোহলি-রোহিত যুগ শেষ হতেই তার দিকে ফিরে তাকালেন ক্রিকেট ঈশ্বর। কয়েকবছর আগে করুণ নায়ার নিজেই সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে লিখেছিলেন, ক্রিকেট ঈশ্বর যেন তাকে আর একটা সুযোগ দেয়। এরপর ২০২৪-২৫ মরশুমে রঞ্জি ট্রফি থেকে বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্সের পর করুণ ফের ডাক পেয়েছেন জাতীয় দলে।

প্রতিভা থাকা সত্ত্বেও নায়ার ছিলেন উপেক্ষিত। বীরেন্দ্র শেবাগের পর দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ট্রিপল সেঞ্চুরি করেও নির্বাচকদের মন গলাতে পারেননি। চেন্নাইতে ইংল্যান্ডের বিপক্ষে অসাধারণ ৩০৩* রানের ইনিংস খেলেছিলেন। কিন্তু কয়েক মাসের মধ্যেই তিনি দলের বাইরে চলে যান।

৮ বছর পর জাতীয় দলে প্রত্যাবর্তন হতে চলেছে তার ইংলিশদের বিপক্ষেই। সদ্য সমাপ্ত রঞ্জি ট্রফিতে ৫৩.৯৩ গড়ে ৮৬৩ রান করেন করুণ, যার মধ্যে চারটি সেঞ্চুরি ছিল। বিজয় হাজারে ট্রফিতে ৭৭৯ রানসহ পাঁচটি সেঞ্চুরি করেন। এছাড়াও কাউন্টি ক্রিকেটেও তিনি সম্প্রতি খেলেছেন। তাই বিরাট-রোহিতের অনুপস্থিতিতে করুণের ব্যাটের ওপর বড় ভরসা ভারতীয়দের।

২০১৬-১৭ মৌসুমে ভারতের হয়ে ৬টি টেস্ট খেলেন নায়ার। বাদ পড়ার আগে তার ব্যাটিং এভারেজ ছিল ৬৬.৩৩। অথচ ত্রিশোর্ধ্ব এভারেজ নিয়েই বাংলাদেশ দলে জায়গা পাকা করে অপরিহার্য সদস্য হিসেবে দিব্যি খেলে যাচ্ছেন শান্ত-লিটনরা!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১০

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১১

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১২

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১৩

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১৪

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৫

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৬

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৭

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

১৮

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১৯

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

২০
X