স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ মে ২০২৪, ০৩:০০ পিএম
আপডেট : ১৪ মে ২০২৪, ০৩:২৪ পিএম
অনলাইন সংস্করণ

চোটগ্রস্ত তাসকিনই কেন সহঅধিনায়ক, জানালেন প্রধান নির্বাচক

তাসকিন আহমেদ। ছবি : সংগৃহীত
তাসকিন আহমেদ। ছবি : সংগৃহীত

ইনজুরির কারণে তার দলে থাকা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু তাকেই করা হয়েছে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ডেপুটি। অর্থ্যাৎ চোট-শঙ্কায় থাকলেও ডানহাতি পেসার তাসকিন আহমেদকে করা হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের সহ-অধিনায়ক।

মঙ্গলবার (১৪ মে) দুপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলনে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক গাজী আশরাফুল হোসেন লিপু। এ সময় তার সঙ্গে ছিলেন দুই নির্বাচক আব্দুল রাজ্জাক ও হান্নান সরকার।

তাসকিনের শরীরের ডান পাশের মাংস পেশির এই চোটটি দীর্ঘদিনের। মাঝে মধ্যেই অস্বস্তিতে পড়েন এই চোট নিয়ে। আবারও পড়েছেন পুরোনো সেই চোটে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ডানহাতি ফাস্ট বোলারের এ চোট চিন্তায় ফেলেছিল বিসিবি কর্তাদের।

এতে শঙ্কার মধ্যে পড়ে গেছে তাসকিনের বিশ্বকাপ খেলা। তবে শেষ পর্যন্ত বিশ্বকাপের জন্য ঘোষিত দলে জায়গা পেয়েছেন তিনি। তবে বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তার খেলা হচ্ছে না।

এর আগে সোমবার তার রিপোর্ট পাঠানো হয় যুক্তরাষ্ট্রে। তাই সেখানে হবে তাসকিনের ইনজুর পূর্নবাসন পক্রিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বুধবার (১৫ মে) দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ দল। হিউস্টনে স্বাগতিকদের বিপক্ষে প্রস্তুতিমূলক সিরিজ রয়েছে টাইগারদের। আগামী ২১, ২৩ ও ২৫ মে মাঠে গড়বে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের এই সিরিজ।

কী কারণে তাসকিনকে সহ-অধিনায়ক করা হয়, তার ব্যাখ্যায় প্রধান নির্বাচক বলেন, ‘তিনি আরেক প্রজন্মের উদীয়মান একজন খেলোয়াড়, আরেকটি বিভাগের নেতৃত্ব দিচ্ছে। দীর্ঘদিন ধরে জাতীয় দলে খেলছে বিভিন্ন সংস্করণে। সে জন্য তাকেই হয়তো প্রত্যাশিত প্রার্থী মনে হয়েছে।’

বিশ্বকাপের ম্যাচ শুরু আগে তাকে পুরোপুরি সুস্থ হওয়ার প্রত্যাশা করছেন নির্বাচকরা, ‘যতটুকু তথ্য আছে, সেটা হলো বিশ্বকাপ চলাকালীন সময়ে সে সুস্থ হয়ে উঠবে। আপনারা জানেন যে এবারের নিয়ম হলো একজন চোটে থাকা ক্রিকেটারকেও দলে রেখে টুর্নামেন্টে ঢুকতে পারবেন এবং উনি যদি ভালো হয়ে ওঠেন, তাহলে ভালো। আর না হলে পরিবর্তন করা যাবে। তবে তাসকিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ খেলতে পারছে না।’

তাসকিন সুস্থ না হলে কপাল খুলবে হাসান মাহমুদের, এমনটাই জানা প্রধান নির্বাচক, ‘যদি সে খেলতে না পারে, তাহলে বিসিবি তাদের নজরে আনবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এই মুহূর্তে আমি পরিষ্কার উত্তর দিতে পারছি না। যদি সে কোনো কারণে না খেলে, তবে তার পরিবর্তে অন্য কাউকে দেওয়া হবে। আশা করি, এমন কিছু না হোক।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে বিদায়ের পর পর্তুগালের কোচের পদত্যাগ

সেই বালোগানকে নিয়েই বেলজিয়ামের মুখোমুখি যুক্তরাষ্ট্র

কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

বাস কাউন্টার থেকে গলাকাটা অবস্থায় যুবক উদ্ধার

আপত্তিকর ভিডিও করে অর্থ আদায়ের চেষ্টা, গ্রেপ্তার নারী

তরুণ উদ্যোক্তা মোস্তাকিমের অনলাইনে বিষমুক্ত আমের সফল গল্প

অবশেষে মার্কিন ফুটবলারের ‘লাল কার্ড’ প্রসঙ্গে মুখ খুললেন ট্রাম্প

মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর ‘প্রেস কর্মকর্তা’ হলেন মাহফুজ কবির মুক্তা

ভেঙে গেল রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন

বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

১০

চোট নিয়ে মাঠ ছাড়লেন নুনো মেন্দেস

১১

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

১২

বিশ্বকাপে লাল কার্ডের আন-লাকি থার্টিন

১৩

সিডনিতে বাংলা হান্ড্রেড লিগে চ্যাম্পিয়ন কুমিল্লা

১৪

প্রথমার্ধে রোমাঞ্চকর লড়াই, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন-পর্তুগাল

১৫

উদযাপন করতে গিয়ে কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

১৬

মহরণে স্পেন-পর্তুগাল, শুরুর একাদশে রয়েছেন যারা

১৭

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

১৮

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

১৯

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের

২০
X