কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ০৭:৩৬ পিএম
আপডেট : ২১ জুলাই ২০২৩, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ইমার্জিং কাপের ফাইনালে পাকিস্তান

ব্যাট করছেন উমাইর ইউসুফ। ছবি : সংগৃহীত
ব্যাট করছেন উমাইর ইউসুফ। ছবি : সংগৃহীত

ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে উঠেছে পাকিস্তান ‘এ’ দল। প্রথম সেমিফাইনালে স্বাগতিক শ্রীলঙ্কা ‘এ’ দলকে ৬০ রানে হারায় পাকিস্তান।

কোনো ব্যাটারের সেঞ্চুরি ছাড়াই ৩২২ রানের বড় সংগ্রহ পায় দলটি। তবে এত বড় লক্ষ্য তাড়া করতে পারে স্বাগতিকরা। ফাইনালে পাকিস্তান ‘এ’ দলে প্রতিপক্ষ হবে ভারত অথবা বাংলাদেশ।

কলম্বোর পি সারা ওভালে টস জিতে ব্যাট করতে নেমে উমাইর ইউসুফ আর মোহাম্মদ হারিসের ঝোড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় পাকিস্তান। খুব কাছে গিয়ে সেঞ্চুরি বঞ্চিত হন উমাইর। ৭৯ বলে ১০ চার ও ১ ছক্কায় ৮৮ রান করেন তিনি।

এ ছাড়া অধিনায়ক হারিস ৪২ বলে ৫২ এবং ৪৫ বলে ৪২ রান করেন মুবাশির। দুটি করে উইকেট নেন শ্রীলঙ্কার প্রমোদ মধুশান, লাহিরু সামারকুন আর চামিকা করুনারত্নে নেন দুটি করে উইকেট।

জবাবে দলীয় ৩৩ রানে ৩ উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপরও ওপেনার আভিষ্কা ফার্নান্ডো আর শেহান আরাচ্চিগের ব্যাটে জয়ের স্বপ্ন দেখছিল স্বাগতিকরা। চতুর্থ উইকেটে ১২৮ রানের বড় জুটি দুজন। সেঞ্চুরির দোরগোড়ায় গিয়ে আভিষ্কা (৯৭)। ৮৫ বলের ঝোড়ো ইনিংসটিতে ১২টি চার আর দুটি ছক্কার মার ছিল।

প্রায় একই অবস্থা আরাচ্চিগেও। ব্যক্তিগত ৯৭ রানে বোল্ড হন তিনি। ১০৯ বলের ইনিংসে ১২টি বাউন্ডারি আর ১টি ওভার বাউন্ডারি হাঁকান তিনি। শেষ পর্যন্ত ৪৫ ওভার ৪ বলে ২৬২ রানে অলআউট হয় লঙ্কানরা। পাকিস্তানি পেসার আরশাদ ইকবাল একাই নেন ৫ উইকেট। মুবাশির খান আর সুফিয়ান মুকিম নেন দুটি করে উইকেট।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১০

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১১

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১২

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১৩

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১৪

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৫

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

১৬

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৭

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৮

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৯

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

২০
X