স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৪, ০৪:৪৪ পিএম
আপডেট : ০৪ জুন ২০২৪, ০৫:১৯ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে ভারতের ক্রিকেটারদের নিয়ে ‍উদ্বিগ্ন দ্রাবিড়

রাহুল দ্রাবিড়। ছবি : সংগৃহীত
রাহুল দ্রাবিড়। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হওয়া চলতি বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল ভারত। অনেক বিশেষজ্ঞের মতেই রোহিত শর্মার হাতেই এবারের বিশ্বকাপ ট্রফি উঠতে যাচ্ছে। বুধবার (৫ জুন) আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে রোহিত শর্মা-বিরাট কোহলিরা। তবে যুক্তরাষ্ট্রে গ্রুপ পর্বের সব ম্যাচ খেলতে যাওয়ায় মেন ইন ব্লুসদের চোট-আঘাত লাগার সম্ভাবনা নিয়ে খানিকটা উদ্বিগ্ন টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড়।

ক্রিকেটকে আরও ছড়িয়ে দিতে যুক্তরাষ্ট্রের মাটিতে বিশ্বকাপের মতো মেগা টুর্নামেন্ট আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। দেশটিতে খেলার বিস্তারে মাত্র পাঁচ মাসে নতুন স্টেডিয়াম যেমন বানানো হয়েছে তেমনি পুরোনো বালির স্টেডিয়ামেও নতুন করে ক্রিকেট পিচ বসানো হয়েছে। আর এই জিনিসটিই ভাবাচ্ছে ভারতের কোচ রাহুল দ্রাবিড়কে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে নামার আগে বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে সহজেই জয় পেয়েছে টিম ইন্ডিয়া। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করতে যাওয়া টিম ইন্ডিয়ার সামনেই আবার পাকিস্তানের বিরুদ্ধে মেগা ম্যাচ। তাই যুক্তরাষ্ট্রের নরম বালুর পিচে দলের ক্রিকেটারদের চোট-আঘাত লাগার সম্ভাবনা রাহুল দ্রাবিড়কে ভাবাচ্ছে।

বিশ্বকাপের পর ভারতীয় দলের দায়িত্ব ছাড়তে যাওয়া এই কোচের চিন্তার প্রধান কারণ হলো আমেরিকার মাঠ। ক্রিকেটের প্রসারের স্বার্থে এই প্রথমবার ইউএসএ-র মাটিতে হচ্ছে টি-২০ বিশ্বকাপ। কিন্তু আমেরিকার নরম মাঠ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে রাহুল দ্রাবিড়ের। এর ফলে ক্রিকেটারদের হ্যামস্ট্রিং সমস্যা হতে পারে বলে মনে করেন টিম ইন্ডিয়ার কোচ। খুব সাবধানে থাকতে হবে বলেও মনে করেন দ্রাবিড়।

এক সাক্ষাৎকারে রাহুল দ্রাবিড় এ সম্পর্কে বলেছন, “আমেরিকার বালিভিত্তিক মাঠ সত্যিই চিন্তার কারণ। মাঠ অনেকটা নরম। ফলে আগামীকাল (৫ জুন) প্লেয়ারদের হ্যামস্ট্রিং আর পেশিতে সামান্য সমস্যা দেখা দিলে অবাক হবো না। ভবিষ্যতে টুর্নামেন্ট আয়োজনের আগে এই বিষয়টা নিয়ে আমাদের সতর্ক থাকা উচিত। অবশ্য মাঠ কিছুটা নরম হলেও আমরা যথেষ্ট মানিয়ে নিয়েছি। তবে ছেলেদেরও বিষয়টি নিয়ে অনেক বেশি সচেতন হতে হবে।”

মাঠের পাশাপাশি পিচ নিয়েও অভিযোগ রয়েছে দ্রাবিড়ের। পিচ স্পঞ্জি হয়ে উঠছে বলে জানান তিনি। যার প্রমাণ অবশ্য গতকালের দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা ম্যাচ। তবে দলের ক্রিকেটাররা অল্প সময়ের মধ্যেই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিচ্ছে বলেও জানিয়েছেন ভারতীয় দলের কোচ। এসব বিষয় নিয়ে দলের সঙ্গে যাবতীয় পরিকল্পনা তৈরি করে এগোনো হচ্ছে বলেও জানিয়েছেন রাহুল দ্রাবিড়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, শুল্ক আরোপের হুমকি

বিলে গোসলে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

টানা সপ্তম রাতেও ইরানে মার্কিন হামলা, নজরদারি ও সামরিক স্থাপনায় ব্যাপক আঘাত

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

ময়মনসিংহে ব্যবসায়ীকে কোপাল স্বেচ্ছাসেবক লীগ নেতা

১৮ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

দুপুরের মধ্যে ৮ জেলায় ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস

ট্রান্সকম গ্রুপে নিয়োগ, আবেদন ২২ জুলাই পর্যন্ত

সরকারের ৫ মাস পূর্তি / শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন

১০

মাইন বিস্ফোরণে আগুনে পুড়ল দুটি তেলবাহী ট্যাংকার

১১

বই পড়ে পুরস্কার পেল পৌনে তিন হাজার শিক্ষার্থী

১২

১৮ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৩

শিক্ষার্থীরা কেউ অটোপাসের দাবিতে রাজপথে নামেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

ক্যাম্পাসে ফেরার পথে ছিনতাইয়ের শিকার যবিপ্রবি ছাত্রী

১৫

নবাবগঞ্জে মহিলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন ঢাকা

১৬

১৮ জুলাই: অভ্যুত্থানের প্রথম বিজয় এসেছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ে

১৭

বরিশালে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ শনিবার

১৮

ঝিনাইদহে ওসির সামনে ২ সাংবাদিকের ওপর হামলা

১৯

আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামি

২০
X