স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৪, ১০:০৯ এএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে উগান্ডার নতুন ইতিহাস

উগান্ডার ঐতিহাসিক জয়ের মুহূর্ত। ছবি : সংগৃহীত
উগান্ডার ঐতিহাসিক জয়ের মুহূর্ত। ছবি : সংগৃহীত

চলতি বিশ্বকাপে একেবারে নতুন দল হিসেবে অভিষেক হয়েছিল আফ্রিকার দেশ উগান্ডার। তবে বিশ্বকাপের মঞ্চে অভিষিক্ত এই দেশটির পথচলাটা শুরু হয় হার দিয়ে। আফগানিস্তানের কাছে বড় হার দিয়ে শুরু করা উগান্ডা অবশ্য জয় তুলে নিয়েছে পরের ম্যাচেই। নিজেদের দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউগিনিকে হারিয়ে নতুন ইতিহাসও গড়েছে তারা।

বৃহস্পতিবার (৬ জুন) গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে পাপুয়া নিউগিনিকে তিন উইকেটে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় তুলে নিয়েছে আফ্রিকার দেশটি। টস হেরে প্রথমে ব্যাট করা পাপুয়া নিউগিনির করা ৭৭ রান উগান্ডা হাতে ৩ উইকেট ও ১০ বল রেখেই পেরিয়ে যায়। আর এতেই নিজেদের ইতিহাসে প্রথম বিশ্বকাপ ম্যাচ জিতল দেশটি।

বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় শুরু হওয়া ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবা। অধিনায়কের এই সিদ্ধান্ত সঠিক প্রমাণ করে দুর্দান্ত বোলিং উপহার দেন উগান্ডার বোলাররা।

নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পিএনজি ৭৭ রানের বেশি করতে পারেনি। আইসিসির সহযোগী এই দেশটির হয়ে সর্বোচ্চ ১৫ রান করেন হিরি হিরি। দ্বিতীয় সর্বোচ্চ ১২ রান আসে দুজনের ব্যাট থেকে।

উগান্ডার হয়ে জুমা মিয়াগি ৪ ওভারে ১০ রান দিয়ে নেন ২ উইকেট। বাকি বোলারদের মধ্যে আলপেশ রামজানি, কসমাস কায়েটা এবং ফ্রাঙ্ক সুবুগাও পেয়েছেন দুইটি করে উইকেট।

ছোট লক্ষ্য হলেও উগান্ডার রান তাড়া সুখকর ছিল না। ৬ রান তুলতেই তাদের ৩ উইকেট হারাতে হয়। তবে এরপর বাকি সব ব্যাটারদের মিলিত প্রয়াসে জয়ের বন্দরে পৌছায় দলটি।

উগান্ডার হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেছেন রিয়াজত আলী শাহ। পুরো ইনিংসে উগান্ডা মাত্র দুইটি বাউন্ডারি হাঁকাতে পেরেছে। পিএনগি'র হয়ে আলেই নাও ও নরম্যান ভানুয়া ২টি করে উইকেট নিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা নেওয়া যাবে

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

১০

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

১১

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

১২

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১৩

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১৪

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১৫

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১৬

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৭

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৮

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৯

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

২০
X