স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৪, ০৭:৪৩ পিএম
আপডেট : ০৭ জুন ২০২৪, ০৭:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচে কি বাদ সাধবে বৃষ্টি?

হাসরাঙ্গা (বাঁয়ে) ও নাজমুল শান্ত। ছবি : সংগৃহীত
হাসরাঙ্গা (বাঁয়ে) ও নাজমুল শান্ত। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের অ্যাশেজ সিরিজ, ভারত-পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতাকে পেছনে ফেলে এই মুহূর্তে ক্রিকেট বিশ্বের সবচেয়ে রোমাঞ্চকর, তীব্র লড়াই বাংলাদেশ-শ্রীলঙ্কার। শনিবার (৮ জুন) ডালাসে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে লঙ্কানদের মুখোমুখি হবে টাইগাররা।

মাঠের পারফরম্যান্সে দুদলের অবস্থা নাজুক। যুক্তরাষ্ট্রের কাছে টি-টোয়েন্টি সিরিজে হারের পর ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হেরে যায় নাজমুল হোসেন শান্তর দল। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৬ উইকেটের হার দিয়ে বিশ্বকাপ শুরু করেছে ২০১৪ সালের শিরোপা জয়ীরা।

দুই দলের পরিসংখ্যানে এগিয়ে লঙ্কানরা। টি-টোয়েন্টিতে টাইগারদের ছয় জয়ের বিপরীতে শ্রীলঙ্কা জিতেছে ১১টিতে। টি-টোয়েন্টি বিশ্বকাপেও দাপট লঙ্কানদের। টাইগারদের কাছে কখনো হারেনি শ্রীলঙ্কা। এ পর্যন্ত বিশ্ব আসরে দুবারের দেখায় প্রতিবারই জিতেছে লঙ্কানরা।

দুই দলে রয়েছে চোটগ্রস্ত ক্রিকেটার। কয়েক সপ্তাহ আগে ইনজুরিতে পড়েছিলেন দুই লঙ্কান পেসার মাথিশা পাথিরানা ও দিলশান মাদুশাঙ্কা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসের হয়ে পাথিরানা কয়েকটি ম্যাচে খেললেও পুরো আসর মিস করেছেন মাদুশাঙ্কা।

বাংলাদেশের উদ্বেগের কারণ শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হাতের ইনজুরিতে পড়েন শরীফুল। আর ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে চোটে পড়েন তাসকিন। শরীফুলকে না পাওয়া গেলেও খেলার সম্ভাবনা রয়েছে তাসকিনের।

তবে সবকিছু নির্ভর করছে আবহাওয়ার উপর। কয়েকদিন আগেও ডালাসসহ টেক্সাসের ৯ শহরে বন্যার পুর্বাভাস জারি করেছিল স্থানীয় আবহাওয়া অফিস। তবে সুখবর রয়েছে শনিবারের আবহাওয়া পুর্বাভাসে।

এ দিন ডালাসে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আর্দ্রতার মাত্রা থাকবে প্রায় ৬০ শতাংশের কাছাকাছি। মাঠে বাতাসের গতিবেগ থাকবে প্রতি ঘণ্টায় ১৬ কিলোমিটার। কাজেই বাংলাদেশ-শ্রীলঙ্কার মহারণে বৃষ্টি হওয়ার সম্ভাবান নেই বলেই চলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ সামনে আনল উত্তর কোরিয়া

২ ম্যাচ শেষে নকআউটের পথে যেসব দল

এই সিনেটররা আমার কাজ কঠিন করে তুলেছেন: ট্রাম্প

জাপানের অভিজ্ঞতায় প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: ববি হাজ্জাজ

অবশেষে যমজ কন্যা সন্তানসহ স্বামীর ঘরে ফিরলেন রিনা

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বিশ্বের সেরা ১০০ টেকসই বিশ্ববিদ্যালয়ের কাতারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

কেমন থাকবে আগামী পাঁচ দিনের আবহাওয়া

বিছানাবন্দি বৃদ্ধা ছামিনার জীবনে নতুন আলো

চাঁদাবাজি-লুটপাট মামলায় বিএনপি নেতা-ছেলে কারাগারে

১০

ইংল্যান্ডকে রুখে দেওয়া ঘানার সেই গোলকিপারের ক্লাব পাবে ৩ কোটি টাকা

১১

সেশনজট নিরসনের দাবিতে রাবির নৃবিজ্ঞান বিভাগে তালা

১২

আ.লীগের সাবেক এমপিসহ ১৭৯ জনের বিরুদ্ধে মামলা 

১৩

হরিণাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্স / অ্যানেসথেশিয়া চিকিৎসকের অভাবে অপারেশন বন্ধ

১৪

ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

১৫

রাবিতে তহবিল বণ্টনে নতুন নীতি / প্রশাসকদের নয়, গবেষকদের অগ্রাধিকার

১৬

ইসলামপুরে উচ্ছেদ অভিযান, আদালতের আদেশে ফিরে পেল মাদ্রাসার জমি

১৭

সৌদি বাদশাহের খরচে ওমরাহের সুযোগ পাবেন ১০০০ জন

১৮

নকল পেলে শিক্ষার্থীর পাশাপাশি কেন্দ্র প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

১৯

পুঠিয়ায় পেঁয়াজের বাজারে ধস

২০
X